স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। আজ (সোমবার) দুপুর ১টা ১৮ মিনিটের দিকে উত্তরায় মাইলস্টোন কলেজ এলাকায় এটি বিধ্বস্ত হয়। এতে মাইলস্টোন কলেজের অনেকে আহত হয়েছেন বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির ভাইস প্রিন্সিপাল।
মাইলস্টোন কলেজের ভাইস প্রিন্সিপাল ও পরিচালক (প্রশাসন) মাসুদ আলম স্ট্রিমকে বলেন, ‘বর্তমানে আর্মি ও ফায়ার সার্ভিসের টিম উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে। আমাদের স্কুলের অনেকে আহত হয়েছে।’
মাসুদ আলম জানান, প্রশিক্ষণ বিমানটি মাইলস্টোন স্কুল ভবনের ওপরে বিধ্বস্ত হয়েছে। স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, কর্মীসহ প্রায় ৫০ জন আহত হয়েছে। আহতদের সবাইকে উদ্ধার করে আশপাশের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।
এর আগে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) বার্তা সংস্থা ইউএনবিকে জানায়, বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান উত্তরায় বিধ্বস্ত হয়েছে।
এ ছাড়া ফায়ার সার্ভিস ইউএনবিকে জানিয়েছে, উত্তরার মাইলস্টোন কলেজে একটি প্রশিক্ষণ বিমান ১টা ১৮ মিনিটে বিধ্বস্ত হয়েছে। এখন সেখানে উত্তরা, টঙ্গী, পল্লবী, কুর্মিটোলা, মিরপুর, পূর্বাচল ফায়ার স্টেশনের ৮টি ইউনিট কাজ করছে।
তবে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির খবর জানা সম্ভব হয়নি। উদ্ধার কার্যক্রম চলছে।

শিক্ষা খাতে চলতি অর্থবছরের তুলনায় বরাদ্দ ৪৯ হাজার ৪০০ কোটি টাকা বাড়িয়ে প্রস্তাব করা হয়েছে ১ লাখ ৩৬ হাজার ৬০৬ কোটি টাকা। বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেট উত্থাপনকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ প্রস্তাব দেন।
৫ মিনিট আগে
২০৩৪ সালের মধ্যেই বাংলাদেশ ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত হবে বলে আশা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ বৃহস্পতিবার (১১ জুন) বাজেট অধিবেশনের বক্তৃতায় তিনি এ কথা জানান।
২০ মিনিট আগে
গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার ছোটশিমুলতলায় পানের হাটের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) এ সংঘর্ষের সময় উভয়পক্ষই একাধিক ককটেলের বিস্ফোরণ ঘটায়।
২৭ মিনিট আগে
বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ১০ টাকা মূল্যমানের স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১১ জুন) সকালে জাতীয় সংসদ সচিবালয়ের নিজ কার্যালয়ে এ স্মারক ডাকটিকিট উন্মোচন করেন তিনি।
১ ঘণ্টা আগে