স্ট্রিম প্রতিবেদক

সিনিয়রদের হাতে লাঞ্ছিত হওয়ার অভিযোগ এনে জড়িতদের শাস্তির দাবি ও কলেজে এইচএসসি পুনর্বহালের দাবিতে সায়েন্সল্যাব মোড়ে ব্লকেড কর্মসূচি পালন করেছেন ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা। তাঁদের সঙ্গে যোগ দিয়েছিলেন বেগম বদরুন্নেসা মহিলা কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরাও। অবশ্য পরে ঢাকা কলেজের অধ্যক্ষের আশ্বাসের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা রাস্তা ছেড়ে দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে ঢাকা কলেজ ও বেগম বদরুন্নেসা মহিলা কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন। ।
এদিকে, শিক্ষার্থীদের ব্লকেড কর্মসূচি এবং জামায়াতে ইসলামীর মানববন্ধন কর্মসূচির কারণে নিউমার্কেট টু গাবতলী রোডে তীব্র যানজটে তৈরি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।
রাজধানীর সাতটি সরকারি কলেজকে নিয়ে গঠিত হচ্ছে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’। এরইমধ্যে এর খসড়া অধ্যাদেশও প্রকাশ করা হয়েছে। এই সাত কলেজ বিশ্ববিদ্যালয় হয়ে গেলে সেখানে উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীদের কী হবে, সে বিষয়ে এখনও কিছু জানানো হয়নি।
‘উচ্চমাধ্যমিক বহাল ও কলেজের স্বকীয়তা রক্ষা’র দাবিতে গতকাল সোমবার (১৩ অক্টোবর) রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান ও বিক্ষোভ মিছিল করেছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। অন্যদিকে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে রাজধানীর শিক্ষা ভবনসংলগ্ন রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ করেন ওই সাত কলেজের কয়েক শ শিক্ষার্থী।

এরমধ্যেই গতকাল ঢাকা কলেজ ক্যাম্পাসে উচ্চমাধ্যমিক স্তরের ছাত্রকে মারধর ও একজন শিক্ষককে হেনস্তার অভিযোগ ওঠে। এরই প্রতিবাদে আজ সায়েন্সল্যাবে সড়ক অবরোধ করেন উচ্চমাধ্যমিক পড়ুয়া এই শিক্ষার্থীরা।
এই ব্যাপারে নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহফুজুল হক স্ট্রিমকে বলেন, শিক্ষার্থীরা ঢাকা কলেজে এইচএসসি পুনর্বহাল এবং কলেজের সিনিয়রদের হাতে জুনিয়রদের লাঞ্ছিতের ঘটনায় জড়িতের শাস্তির দাবিতে রাস্তায় নেমে আসে। এতে নিউমার্কেট থেকে গাবতলী পর্যন্ত তীব্র যানজট তৈরি হয়েছে।
পরবর্তী সময়ে ঢাকা কলেজের অধ্যক্ষের আশ্বাসে শিক্ষার্থীরা রাস্তা ছেড়ে দিয়েছেন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

.png)

চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সহযোগীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই এসআই। এছাড়া রেললাইনের পাথর ছুড়ে মারায় আরও ৩-৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার রাতে প্রায় দুঘণ্টা ধরে নগরীর ডবলমুরিং থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
৩৪ মিনিট আগেপদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
১ ঘণ্টা আগে
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের বীর সেনানিদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
১ ঘণ্টা আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে চারজন বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে। তবে বিষয়টি টের পেয়ে তাদের প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (৬০ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার ব্যাটালিয়ন। তাদের মধ্যে এক নারী ও তিন শিশু রয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে