স্ট্রিম সংবাদদাতা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচনে ছবিযুক্ত ভোটার তালিকা প্রস্তুত করা হচ্ছে। এজন্য ওয়েবসাইটে সাম্প্রতিক তোলা ছবি আপলোডের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। তবে, ছবি আপলোড করতে দুর্ভোগের শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৬ জানুয়ারি) নির্বাচনের টেকনিক্যাল উপকমিটির আহ্বায়ক ও নির্বাচন কমিশনার ড. রেজোয়ান আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, ওয়েবসাইটে ছবি ঠিকমতো আপলোড করা যাচ্ছে না। রেজিস্ট্রেশন নম্বর ও জন্মতারিখ সঠিকভাবে দেওয়ার পরেও 'ভোটার নয়' এমন বার্তা দেখাচ্ছে। এই সমস্যা সমাধানের উপায় সম্পর্কে শিক্ষার্থীরা অবগত নন।
এদিকে, সব শিক্ষার্থীকে ১৩ জানুয়ারির মধ্যে ছবি আপলোড করতে বলা হয়েছে। তবে অধিকাংশ শিক্ষার্থীই এখন পর্যন্ত ছবি আপলোড করেননি বলে জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শাকসু নির্বাচনের ছবিসহ ভোটার তালিকা প্রস্তুত করতে ওয়েবসাইটের মাধ্যমে ছবি সংগ্রহের সুবিধা চালু করা হয়েছে। ৯ হাজারের বেশি ভোটারের মধ্যে এখন পর্যন্ত মাত্র দেড় হাজার জন (প্রায় ১৭ শতাংশ) ছবি আপলোড করেছেন।
জানতে চাইলে নির্বাচন কমিশনের মুখপাত্র অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম বলেন, "আমরা সাম্প্রতিক তোলা ছবি ভোটার তালিকায় সংযোজন করার জন্য এই কর্মসূচি গ্রহণ করেছি। যারা কারিগরি সমস্যার জন্য ছবি আপলোড দিতে পারবেন না, তাদের ভোট দেওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। ভোটার তালিকায় তাদের বিশ্ববিদ্যালয় ভর্তির সময় যে ছবি দেওয়া হয়েছিল, সেই ছবি থাকবে।"

.png)

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘পদোন্নতির ক্ষেত্রে কোনো কর্মকর্তার রাজনৈতিক পরিচয় বা ব্যক্তিগত পছন্দ-অপছন্দ যেন মূল্যায়নে প্রভাব না ফেলে। পেশাগত দক্ষতা, নেতৃত্বের সক্ষমতা, সততা, বিশ্বস্ততা, শৃঙ্খলা, আনুগত্য এবং দায়িত্ব পালনের যোগ্যতাকেই পদোন্নতির প্রধান মানদণ্ড হিসেবে বিবেচনা করতে হবে।’
৩৩ মিনিট আগে
রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেওয়া মো. সাহাবুদ্দিনকে বিচারের মুখোমুখি করার দাবি আমলে নেওয়ার মতো নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, ‘আমরা তাঁর সহযোগিতা পেয়েছি।’
১ ঘণ্টা আগে
মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে ফেরিতে পদ্মা পার হওয়ার সময় মাঝনদীতে ‘ঝাঁপ’ দেওয়া সেই নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। প্রায় চার ঘণ্টা পর ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের কবিরপুর চর এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে
রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
৬ ঘণ্টা আগে