স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর মহাখালীর কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১০টা ৩৫ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট ও স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানায় ফায়ার সার্ভিসের মিডিয়া সেল।
এর আগে বিকেল ৫টার দিকে বস্তির মাজার গলিতে আগুন লাগে। এরপর তা ছড়িয়ে পড়ে। আগুনে তাৎক্ষণিকভাবে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। কীভাবে আগুন লেগেছে, সে বিষয়েও ধারণা পাওয়া যায়নি।
রাত ১০টার দিকে সরেজিমেন দেখা যায়, কড়াইল বস্তির বউবাজার অংশের কুমিল্লা পট্টি, বরিশাল পট্টি ও ‘ক’ ব্লক দাউ দাউ করে জ্বলছে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে কাজ করছেন। তাদের সঙ্গে যুক্ত হয়েছেন স্থানীয়রাও। যাদের ঘরবাড়ি পুড়ে গেছে, তারা বউবাজার এলাকার খামারবাড়ি মাঠে অবস্থান করছেন।

আশ্রয়হীন হাজার হাজার মানুষের আহাজারিতে ভারী হয়ে উঠেছে বাতাস। গুলশান চেক পোস্ট বড় নৌকার ঘাট এলাকা থেকে নিজের সাজার সংসার পুড়ে যেতে দেখছেন আনোয়ারা বেগম। তিনি থাকতেন তাহেরের বাসায়। ফ্রিজ, খাট, আসবাবপত্র সব পুড়ে ছাই। দুই ছেলে ও তিন মেয়ে নিয়ে রাস্তায় আশ্রয় নিয়েছেন।
স্ট্রিমকে আনোয়ারা বেগম বলেন, আগুন লেগেছে একটি হোটেলের সিলিন্ডার গ্যাস থেকে। পাঁচ সন্তান নিয়ে বস্তিতে তিন হাজার টাকায় ভাড়া থাকি। বাসাবাড়িতে কাজ করি। রাতে কোথায় থাকব, কী খাব জানি না।
বস্তির চারপাশে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, যানজটের কারণে প্রথমে ঘটনাস্থলে পৌঁছাতে তাদের সময় লেগেছে। সরু গলির কারণে গাড়িগুলো দূরে রেখে পাইপ টেনে পানি ছিটাতে হচ্ছে। এ কারণে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে।

শহীদা বেগম ভাড়া থাকেন রাসেলের বাড়িতে। তার মেয়ে মিনা বেগম ভাড়া থাকেন সবুজের বাড়িতে। মা-মেয়ের পরিবারই এখন আশ্রয়হীন। তারা বড় নৌকার ঘাট এলাকায় বসে বিলাপ করছেন। মিনা বেগম বলেন, যা ছিল সবই পুড়ে গেছে। বাচ্চা নিয়ে কোনো রকমে বের হতে পেরেছি। কিছুই উদ্ধার করতে পারিনি।
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের বাসিন্দা আবিদ মিয়া ঢাকায় রিকশা চালান। স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে নিয়ে থাকতেন হাবিব ড্রাইভারের বাড়িতে। আগুন টের পেয়ে স্ত্রী-সন্তান নিয়ে ঘর থেকে বেরিয়ে পড়েন। আবিদ মিয়া বলেন, রাতে কোথায় থাকব, জানি না। আগুন নিভলে দেখব, ঘরে কিছু পাওয়া যায় কিনা?

জি-ফোর গ্রুপের সাইবার হোমে চাকরি করেন সাথী ও কল্পনা। তাদের দুজনের ঘরে পুড়ে গেছে। কল্পনা জানান, খবর পেয়ে অফিস থেকে দ্রুত ঘরে ঢুকি। ঘুমন্ত দুই সন্তান নিয়ে কোনো রকমে বের হতে পেরেছি। এখন এক কাপড়ে ফুটপাতে বসে আছি। জোসনা বেগম জানান, ঘর থেকে তিনি একটি সুতোও নিয়ে বের হতে পারেননি।
রাতে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী রাতে সাংবাদিকদের বলেন, আগুন নিয়ন্ত্রণে ১৯টি ইউনিট কাজ করে। মাঝেমধ্যে পাইপ কেটে যাওয়ায় পুরো সক্ষমতা নিয়ে কাজ করা সম্ভব হয়নি।
পানি সংকটের বিষয়ে তিনি বলেন, ‘উত্তর-পূর্ব দিকে পানির কিছুটা সংকট ছিল। এতে কিছুটা বেগ পেতে হয়েছে। তবে বিপরীত পাশের লেক থাকায় পূর্ণ সক্ষমতা দিয়ে কাজ করা গেছে।’

.png)

সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রোববার (২৬ জুলাই) শ্রদ্ধা নিবেদন করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
১ ঘণ্টা আগে
প্রবাসীদের সুবিধার্থে রাজধানীর আশকোনায় হজ্জ ক্যাম্পে ১০০ শয্যার আবাসন ব্যবস্থা চালু হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। রোববার (২৬ জুলাই) হজ্জ ক্যাম্প পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।
১ ঘণ্টা আগে
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। রোববার (২৬ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা জানান ইসি সচিব আখতার আহমেদ।
১ ঘণ্টা আগে
শুধু চাকরির পেছনে না ছুটে কৃষিভিত্তিক শিল্প, অ্যাগ্রো বিজনেস ও উদ্ভাবনী কৃষি উদ্যোগের মাধ্যমে তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
২ ঘণ্টা আগে