স্ট্রিম সংবাদদাতা

সরকার দেশের প্রায় পৌনে তিন কোটি ‘কৃষক কার্ড’ দেওয়ার পরিকল্পনা করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা পরিষদ চত্বরে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা ড. তিতুমীর বলেছেন, ‘কৃষকদের একটি নির্ভুল তথ্যভাণ্ডারের আওতায় এনে ধাপে ধাপে দেশের প্রায় ২ কোটি ৭৫ লাখ কৃষকের হাতে এ স্মার্ট কার্ড পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে কৃষিখাত আরও আধুনিক ও গতিশীল হবে আশা করা হচ্ছে।’
এর আগে দুপুর ১২টার দিকে টাঙ্গাইল সদর উপজেলা থেকে ভার্চুয়ালি ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর অংশ হিসেবে গোয়ালন্দ উপজেলা পরিষদ প্রাঙ্গণে স্থানীয়ভাবে এ কার্যক্রম শুরু করা হয়। এতে প্রতীকীভাবে কয়েকজন হাতে কৃষক কার্ড তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, রাজবাড়ী জেলা প্রশাসক আফরোজা পারভীন, পুলিশ সুপার মনজুর মোর্শেদ, জেলা পরিষদের প্রশাসক মো. আব্দুস সালাম মিয়া, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা।
জেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, দেশের ১০টি জেলার ১১টি উপজেলায় পরীক্ষামূলকভাবে প্রায় ২২ হাজার কৃষকের মধ্যে এই কার্ড বিতরণ করা হচ্ছে। এর মধ্যে গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের ৩টি ওয়ার্ডে ১ হাজার ৩৬ জন কৃষক এই সুবিধার আওতায় আনা হয়েছে।
কৃষক কার্ডের মাধ্যমে ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকরা প্রতিমাসে ২ হাজার ৫০০ টাকা প্রণোদনা পাবেন। পাশাপাশি ব্যাংকিং ডেবিট কার্ডের মাধ্যমে সহজেই সার, বীজ ও কীটনাশক ক্রয় করতে পারবেন।

.png)

চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সহযোগীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই এসআই। এছাড়া রেললাইনের পাথর ছুড়ে মারায় আরও ৩-৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার রাতে প্রায় দুঘণ্টা ধরে নগরীর ডবলমুরিং থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
১ ঘণ্টা আগেপদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
১ ঘণ্টা আগে
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের বীর সেনানিদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
১ ঘণ্টা আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে চারজন বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে। তবে বিষয়টি টের পেয়ে তাদের প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (৬০ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার ব্যাটালিয়ন। তাদের মধ্যে এক নারী ও তিন শিশু রয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে