স্ট্রিম প্রতিবেদক

রাজধানীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার প্রাথমিক তদন্ত প্রতিবেদন নিয়ে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারের কার্যালয়ে যাচ্ছে পল্লবী থানা পুলিশ। সেখানে ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রতিবেদনটি পর্যালোচনা করবেন। সব ঠিক থাকলে আজ রোববারই আদালতে প্রতিবেদনটি জমা দেওয়া হতে পারে।
আজ দুপুর ২টার দিকে থানা থেকে ডিএমপি কমিশনার কার্যালয়ে যাওয়ার পথে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির স্ট্রিমকে বলেন, ‘আমরা এখন থানা থেকে ডিএমপি কমিশনার কার্যালয়ে যাচ্ছি। সেখানে কমিশনারসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের তদন্ত প্রতিবেদনের সার্বিক বিষয়ে জানানো হবে। মামলার ডকেট ও উদ্ধার হওয়া আলামত আমাদের সঙ্গেই রয়েছে।’
তবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনার কারণে প্রতিবেদন জমা পেছাতে পারে উল্লেখ করে তিনি বলেন, তারা (ঊর্ধ্বতন কর্মকর্তারা) যদি তদন্ত সংশ্লিষ্ট কোনো বিষয়ে নতুন নির্দেশনা দেন, তাহলে আজ প্রতিবেদন জমা দেওয়া সম্ভব হবে না। তবে সবকিছু ঠিকঠাক থাকলে ডিএমপি কমিশনারের কার্যালয় থেকেই তদন্ত কর্মকর্তা সরাসরি আদালতে জমা দিতে যাবেন।
মামলার আসামিদের বিষয়ে জানতে চাইলে ওসি জানান, এই মামলার আসামিরা আগেই গ্রেপ্তার হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতেও পাঠানো হয়েছে।

.png)

আওয়ামী লীগের আমলে ২০১৮ সালের ‘বিতর্কিত’ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা তৎকালীন ৩২ জন জেলা প্রশাসককে (ডিসি) বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।
১ ঘণ্টা আগে
সরকারের ১২টি গুরুত্বপূর্ণ সংস্থা ও করপোরেশনের শীর্ষ পদে একযোগে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ায় প্রশাসনের ভেতরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। নিয়োগপ্রাপ্তদের মধ্যে বিএনপির কেন্দ্রীয় ও সহযোগী সংগঠনের সাবেক নেতাদের আধিক্য রয়েছে।
২ ঘণ্টা আগে
চলমান গ্যাস সংকটের প্রভাব পড়েছে বিদ্যুৎ উৎপাদনেও, যার ফলে গেল সপ্তাহের তুলনায় লোডশেডিং বেড়েছে। সরকারের পক্ষ থেকে শিগগিরই সমাধানের আভাস না পাওয়ায় এ সংকটের নেতিবাচক প্রভাব আরও সপ্তাহখানেক চলতে পারে।
৩ ঘণ্টা আগে
নিরাপত্তা চেয়ে মডেল ও আইনজীবী জান্নাতুল ফেরদৌস পিয়ার করা সাধারণ ডায়েরি (জিডি) তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (২৭ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালত বনানী থানাকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
৩ ঘণ্টা আগে