মোহাম্মদপুরে বিশেষ অভিযান, গ্রেপ্তার ১৪রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর থানা পুলিশ।
পদ্মার এক পাঙাশ ৭৩ হাজার টাকায় বিক্রিরাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে জেলেদের জালে ২৭ কেজি ওজনের একটি বিশাল পাঙাশ মাছ ধরা পড়েছে। মাছটি উন্মুক্ত নিলামে ৭০ হাজার ২০০ টাকায় কিনে নিয়েছেন দৌলতদিয়া ফেরিঘাটের মৎস্য ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ।
সুদানে চলমান গণহত্যার প্রতিবাদে জাবি শাখা ছাত্রশক্তির কর্মসূচিসুদানে চলমান গণহত্যা ও জাতিগত নিধনের প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা জাতীয় ছাত্রশক্তি। রবিবার (২ নভেম্বর) বেলা সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করে সংগঠনটি।
ফেব্রুয়ারিতেই হচ্ছে বইমেলাআসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পরপরই, অর্থাৎ আগামী ফেব্রুয়ারি মাসেই অমর একুশে বইমেলা-২০২৬ আয়োজনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণার পরই মেলার সুনির্দিষ্ট তারিখ নির্ধারণ করা হবে।
ব্যবসা সহজ করতে সরকারের নানা উদ্যোগ, এক প্ল্যাটফর্মে মিলবে ২৯টি সেবাবিনিয়োগ পরিবেশ উন্নত করার লক্ষ্যে বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার উদ্যোগে চলমান সংস্কার কার্যক্রমে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে জানানো হয়েছে বিনিয়োগ সমন্বয় কমিটির পঞ্চম সভায়।
বায়ুদূষণ রোধে কঠোর সরকার, সাভারের সব অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশরাজধানী ঢাকাসহ সারাদেশের বায়ুদূষণ নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট সব সংস্থাকে একযোগে মাঠে নামার নির্দেশ দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
নতুন স্টার্টআপদের আইডিয়া প্রকল্পের কো-ওয়ার্কিং স্পেস ব্যবহারের আহ্বান ফয়েজ আহমদ তৈয়্যবেরনতুন ও সম্ভাবনাময় স্টার্টআপদেরকে সরকারের ‘উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমী প্রতিষ্ঠাকরণ (আইডিয়া) প্রকল্পের’ আধুনিক কো-ওয়ার্কিং স্পেস ব্যবহারের জন্য আহ্বান জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
আরপিও নিয়ে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে আসিফ নজরুলকে চিঠি এনসিপিরগণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ১৯৭২-এর সংশোধন বিষয়ে পক্ষপাতিত্বের অভিযোগ করে আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুলকে চিঠি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ রোববার (২ নভেম্বর) দলটির সদস্যসচিব আখতার হোসেন স্বাক্ষরিত ওই চিঠিতে তাঁর পদের নিরপেক্ষতা ও দায়বদ্ধতার নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।
হাসিনা-রেহানা পলাতক, জেলহাজতে রাজউক কর্মকর্তাক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে করা পূর্বাচল প্লট জালিয়াতির তিন মামলায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) এস্টেট ও ভূমি বিভাগের সাবেক সদস্য খুরশিদ আলমকে গ্রেফতার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।
দেশে ভোটার বেড়েছে ১৩ লাখ ৪ হাজার ৮৮০ জননির্বাচন কমিশনের (ইসি) সবশেষ হালনাগাদ তথ্যে দেশে ভোটার বেড়েছে ১৩ লাখ ৪ হাজার ৮৮০ জন। এ নিয়ে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জনে।
কুষ্টিয়ায় ছয় হত্যা মামলাহানিফসহ চার আওয়ামী লীগ নেতার বিচার শুরুজুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবল আলম হানিফসহ চার আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
মানবতাবিরোধী অপরাধআট অভিযোগে বিচার শুরু, নির্দোষ দাবি ইনুরজুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে আটটি আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) গঠনের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর মধ্য দিয়ে এ মামলায় তার আনুষ্ঠানিক বিচার শুরু হলো।
বিদেশে পাঠানোর কথা বলে সাভারে তরুণীকে ‘দলবদ্ধ ধর্ষণ’, গ্রেপ্তার ১ঢাকার সাভারে এক তরুণীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে করা মামলায় দেলোয়ার (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার (১ নভেম্বর) বিকেলে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
নিখোঁজের ৫৫ দিনেও খোঁজ নেই তিন মাদ্রাসাছাত্রীর, হোটেল সিলগালাঠাকুরগাঁওয়ে তিন মাদ্রাসাছাত্রীর নিখোঁজের ঘটনায় রহস্য আরও ঘনীভূত হচ্ছে। ৫৫ দিন পার হলেও তাদের কোনো সন্ধান মেলেনি। নিখোঁজের দিন রাতেই তারা ঠাকুরগাঁও শহরের রোড এলাকার একটি আবাসিক হোটেলে উঠেছিল। তবে ভোর হওয়ার আগেই হোটেল ত্যাগ করে চলে যায়। এরপর থেকেই তাদের আর খোঁজ মেলেনি।
পাবনায় আবারও ‘বদ্ধ জলাশয়’ দেখিয়ে ইছামতি-পদ্মার কোল ইজারার উদ্যোগ প্রশাসনেরপাবনায় গত বছরও একই ধরনের উদ্যোগ নিয়েছিল জেলা প্রশাসন। পরে সংবাদমাধ্যমে খবর প্রকাশ ও বেলা’র আইনি নোটিশের মুখে নদীর অংশ ইজারা দেওয়া বন্ধ হয়ে যায়।
রাজধানীতে বাসে হেনস্তা: যা জানালেন ভুক্তভোগী তরুণীরাজধানীতে যাত্রীবাহী বাসে এক নারী শিক্ষার্থীকে হেনস্তার ঘটনাটির সূত্রপাত ‘হাফভাড়া’ নিয়ে হয়েছিল বলে জানিয়েছিলেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ। তবে ভুক্তভোগী ওই শিক্ষার্থীর অভিযোগ, অভিযুক্ত সেই হেলপার বাসে ওঠার সময়ই সহযোগিতার নামে তাঁর ‘গায়ে টাচ’ করার চেষ্টা করেছেন।
জোটের প্রতীকে ভোটের সুযোগ ফিরিয়ে আনলে তা হবে ন্যাক্কারজনক: জামায়াতসদ্য অনুমোদন পাওয়া নির্বাচন-সংক্রান্ত আইন আরপিও (সংশোধন) অধ্যাদেশের খসড়া আবারও সংশোধন করে জোটের প্রতীকে ভোট করার সুযোগ ফিরিয়ে আনলে তা ন্যক্কারজনক হবে বলে মনে করে জামায়াতে ইসলামী।