স্ট্রিম সংবাদদাতা

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে জেলেদের জালে ২৭ কেজি ওজনের একটি বিশাল পাঙাশ মাছ ধরা পড়েছে। মাছটি উন্মুক্ত নিলামে ৭০ হাজার ২০০ টাকায় কিনে নিয়েছেন দৌলতদিয়া ফেরিঘাটের মৎস্য ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ। পরে তিনি কুষ্টিয়ার এক অস্ট্রেলিয়া প্রবাসীর কাছে মাছটি ৭২ হাজার ৯০০ টাকায় বিক্রি করেন।
রোববার (২ নভেম্বর) সকালে রাজবাড়ী সদর উপজেলার ধাওয়া পাড়া ঘাটের জেলে সোনাই হালদারের জালে মাছটি ধরা পড়ে।
জেলে সোনাই হালদার বলেন, ‘২৭ কেজি ওজনের বড় এই পাঙাশ মাছটি আজ সকালে ধরেছি। পদ্মায় মাঝে মাঝে এমন বড় মাছ ধরা পড়ে, তবে এটি এবছরের সবচেয়ে বড় পাঙাশ।’
পরে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকার হালিম আড়তদারের আড়তে আনা হলে, উন্মুক্ত নিলামে মৎস্য ব্যবসায়ী সম্রাট শাহজাহান প্রতি কেজি ২ হাজার ৬০০ টাকা দরে মোট ৭০ হাজার ২০০ টাকায় মাছটি কিনে নেন।
সম্রাট শাহজাহান বলেন, আজ সকালে হালিমের আড়তে মাছটি উঠেছে। আমি ২ হাজার ৬০০ টাকা কেজি দরে মোট ৭০ হাজার ২০০ টাকায় কিনেছিলাম। পরে কুষ্টিয়ার এক অস্ট্রেলিয়া প্রবাসীর কাছে ২ হাজার ৭০০ টাকা কেজি দরে ৭২ হাজার ৯০০ টাকায় বিক্রি করি। এতে আমার প্রায় ২ হাজার ৭০০ টাকার লাভ হয়েছে।
গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম পাইলট বলেন, ইলিশ ধরায় মৌসুমি নিষেধাজ্ঞা থাকায় পদ্মার অন্যান্য বড় মাছ বেড়ে ওঠার সুযোগ পাচ্ছে। ফলে এখন বড় বড় পাঙাশ, রুই, কাতলা, বোয়াল ও বাগাড় মাছ ধরা পড়ছে। নদীতে যদি স্থায়ী অভয়াশ্রম গড়ে তোলা যায়, তাহলে এমন বড় মাছ আরও বেশি পাওয়া যাবে।
তিনি আরও জানান, বড় মাছ সাধারণত ফ্যাসন, কৌনা, কচাল ও চাকা ওয়ালা ঘাইলা ব্যার জালে ধরা পড়ে।

.png)

রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
৪ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
১৩ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
১৪ ঘণ্টা আগে
মসজিদ, পাশেই ধানখেত। মসজিদের আঙিনায় জাতীয় পতাকার সঙ্গে উড়ছে বিএনপির পতাকা। সেখানেই খুপড়ি ঘরে বসবাস রাজীব শাহের। খোদ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বুকে তিনি সাম্রাজ্য গড়ে নাম দিয়েছেন ‘নবাবপাড়া’।
১৫ ঘণ্টা আগে