নিখোঁজের ৫৫ দিনেও খোঁজ নেই তিন মাদ্রাসাছাত্রীর, হোটেল সিলগালাঠাকুরগাঁওয়ে তিন মাদ্রাসাছাত্রীর নিখোঁজের ঘটনায় রহস্য আরও ঘনীভূত হচ্ছে। ৫৫ দিন পার হলেও তাদের কোনো সন্ধান মেলেনি। নিখোঁজের দিন রাতেই তারা ঠাকুরগাঁও শহরের রোড এলাকার একটি আবাসিক হোটেলে উঠেছিল। তবে ভোর হওয়ার আগেই হোটেল ত্যাগ করে চলে যায়। এরপর থেকেই তাদের আর খোঁজ মেলেনি।
পাবনায় আবারও ‘বদ্ধ জলাশয়’ দেখিয়ে ইছামতি-পদ্মার কোল ইজারার উদ্যোগ প্রশাসনেরপাবনায় গত বছরও একই ধরনের উদ্যোগ নিয়েছিল জেলা প্রশাসন। পরে সংবাদমাধ্যমে খবর প্রকাশ ও বেলা’র আইনি নোটিশের মুখে নদীর অংশ ইজারা দেওয়া বন্ধ হয়ে যায়।
রাজধানীতে বাসে হেনস্তা: যা জানালেন ভুক্তভোগী তরুণীরাজধানীতে যাত্রীবাহী বাসে এক নারী শিক্ষার্থীকে হেনস্তার ঘটনাটির সূত্রপাত ‘হাফভাড়া’ নিয়ে হয়েছিল বলে জানিয়েছিলেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ। তবে ভুক্তভোগী ওই শিক্ষার্থীর অভিযোগ, অভিযুক্ত সেই হেলপার বাসে ওঠার সময়ই সহযোগিতার নামে তাঁর ‘গায়ে টাচ’ করার চেষ্টা করেছেন।
জোটের প্রতীকে ভোটের সুযোগ ফিরিয়ে আনলে তা হবে ন্যাক্কারজনক: জামায়াতসদ্য অনুমোদন পাওয়া নির্বাচন-সংক্রান্ত আইন আরপিও (সংশোধন) অধ্যাদেশের খসড়া আবারও সংশোধন করে জোটের প্রতীকে ভোট করার সুযোগ ফিরিয়ে আনলে তা ন্যক্কারজনক হবে বলে মনে করে জামায়াতে ইসলামী।
কাতারের নিরাপত্তা হুমকির বিরুদ্ধে সংহতি জানাল বাংলাদেশকাতারের নিরাপত্তা ও সার্বভৌমত্বের ওপর যেকোনো হুমকির বিরুদ্ধে দৃঢ় সংহতি জানিয়েছে বাংলাদেশ।
গাইবান্ধায় চোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যাগাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় গরু চোর সন্দেহে তিন ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। রোববার ভোরে উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের নাসিরাবাদ গ্রামে এ ঘটনা ঘটেছে।
নীলফামারীতে অসময়ের বৃষ্টিতে ধান ও শীতের ফসলের ব্যাপক ক্ষতিবঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে নীলফামারীতে টানা চার দিনের বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় চলতি মৌসুমের আমন ধান ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। মাঠে আধপাকা ধানগাছ নুয়ে পড়েছে, ডগা ফেটে গেছে, অনেক খেত তলিয়ে গেছে পানিতে। কৃষকেরা বলছেন, বছরের পরিশ্রম এক নিমিষে মাটিতে মিশে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে।
চাঁপাইনবাবগঞ্জে ‘হাজার টাকায় ৪ থ্রিপিসের অফার’ নিয়ে হুলুস্থুল কাণ্ডচাঁপাইনবাবগঞ্জে চটকদার বিজ্ঞাপন দিয়ে এক হাজার টাকায় চারটি থ্রিপিস বিক্রির নামে ‘প্রতারণার’ অভিযোগ উঠেছে। অভিযোগকারীরা বলছেন, অতিরঞ্জিত বিজ্ঞাপন দিয়ে তাঁদের সঙ্গে প্রতারণা করেছে শহরের শান্তিমোড় সংলগ্ন দিবানিশি ক্লিনিকের সামনে নতুন গড়ে তোলা ‘উত্তরবঙ্গ বাটিক হাউস’ নামের একটি প্রতিষ্ঠান।
পদ্মা নদীতে বুদবুদ: পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করল বাপেক্সরাজশাহীর গোদাগাড়ী উপজেলার প্রেমতলীতে পদ্মা নদীর পাড়ে ‘মিথেন গ্যাসের’ উপস্থিতি মিলেছে। কয়েকদিন ধরেই এখানে নদীর পানি ও পাড়ের বালু থেকে গ্যাসের বুদ বুদ উঠছে। শনিবার (১ নভেম্বর) তেল ও গ্যাস অনুসন্ধানকারী রাষ্ট্রায়াত্ব প্রতিষ্ঠান বাপেক্সের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে গ্যাসের আশানুরূপ উপস্থিতি পেয়েছেন।
রাজবাড়ীর কর বাড়ি এখন অতিথি পাখির রাজ্যরাজবাড়ীর কর বাড়িটি এখন যেন অতিথি পাখির রাজ্য। উঁচু গাছের ডালে ডালে ঝুলছে শত শত বাসা, তার ভেতর ডানা মেলে উড়ছে হাজারো শামুকখোল, পানকৌড়ি আর নানা জাতের পাখি। নিরাপদ আশ্রয় ভেবে এ বাড়িটিকেই তারা বেছে নিয়েছে প্রজননের জন্য।
সিলেটে আ.লীগ নেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার: ছেলেকে রিমান্ডে চায় পুলিশসিলেটের দক্ষিণ সুরমায় আওয়ামী লীগের নেতা আবদুর রাজ্জাক হত্যার ঘটনায় শনিবার সন্ধ্যা পৌনে ৬টা পর্যন্ত পরিবারের পক্ষ থেকে মামলা না করায় পুলিশের পক্ষ থেকে হত্যা মামলা দায়ের করা হয়েছে।
৯ মাস পর দুয়ার খুললেও প্রথম দিন সেন্ট মার্টিন যায়নি কোনো পর্যটকবাহী জাহাজদীর্ঘ ৯ মাস পর গতকাল শনিবার (১ নভেম্বর) থেকে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে সরকার। কিন্তু প্রথম দিন কোনো জাহাজ সেন্ট মার্টিনে না যাওয়ার কারণে পর্যটকরা দ্বীপে যেতে পারেননি।
৪৩তম নন-ক্যাডার প্রার্থীদের টিএসসি অবরোধ, ভোগান্তিবিধি সংশোধন করে ৪৩ বিসিএসের নন-ক্যাডারদের মধ্যে পদ বিতরণ ও ২০২৩ সালের আইন সংশোধনের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য মোড় অবরোধ করেছেন ৪৩তম বিসিএসের নন-ক্যাডার চাকরি-প্রত্যাশীরা৷ রাস্তা অবরোধ করায় ভোগান্তিতে পড়েছেন সাধারণত যাত্রীরা৷
নভেম্বরের শুরুতেই ঢাকায় ৬ ঘণ্টায় ৩২ মিলিমিটার বৃষ্টি, কমতে পারে রাতের তাপমাত্রানভেম্বরের শুরুতেই রাজধানী ঢাকায় নেমে এলো অপ্রত্যাশিত বৃষ্টি। বিকেলের দিকে কালো মেঘে ঢেকে যায় রাজধানীর আকাশ, এরপরই শুরু হয় মুষলধারে বৃষ্টি। দিনের শেষ বিকেলে যেন ফিরে এলো বর্ষার আমেজ। আজ শনিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ছয় ঘণ্টায় ৩২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
জুলাই সনদ বাস্তবায়নে উলামা এলায়েন্সের চার দফা প্রস্তাব‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নের জন্য চার দফা প্রস্তাব তুলে ধরেছে ন্যাশনাল উলামা এলায়েন্স (এনইউএ)। প্রস্তাবের কেন্দ্রে রয়েছে গণভোটের মাধ্যমে সনদটির সাংবিধানিক বৈধতা প্রতিষ্ঠা করা।
ঐকমত্য কমিশনকে প্রধান উপদেষ্টার অভিনন্দন ‘নিজেদের সংকট নিজেরাই সমাধান করেছি, বিশ্বকে নতুন পথ দেখিয়েছি’‘জুলাই জাতীয় সনদ’ সফলভাবে তৈরি এবং এর বাস্তবায়নের রূপরেখা নির্ধারণ করায় জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যদের অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
শব্দ, সুর ও স্মৃতির সংমিশ্রণ: আসছে কিংবদন্তি শিল্পী রুনা লায়লাকে নিয়ে গীতি-উপন্যাসকিংবদন্তি শিল্পী রুনা লায়লার জন্মদিন উপলক্ষে আগামী ১৭ নভেম্বর প্রকাশিত হতে যাচ্ছে তাঁকে নিয়ে লেখা গীতি-উপন্যাস ‘মায়ার সিংহাসন’। বইটি লিখেছেন আব্দুল্লাহ আল মুক্তাদির এবং প্রকাশ করছে চন্দ্রবিন্দু প্রকাশন।