স্ট্রিম প্রতিবেদক

ঝিনাইদহে নেতাকর্মীর ওপর হামলার ঘটনায় ক্ষোভ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সতর্ক করে তিনি বলেন, শুক্রবার রাতের মধ্যেই হামলাকারীদের গ্রেপ্তার করতে হবে। গ্রেপ্তার যদি করা না হয়, তাহলে আপনারা যদি ভায়োলেন্স বেছে নেন, আমাদেরও ভায়োলেন্স বেছে নিতে বাধ্য হতে হবে।
শুক্রবার (২২ মে) বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এনসিপিতে যোগদান অনুষ্ঠানে এসব কথা বলেন আসিফ মাহমুদ। তিনি বলেন, দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া ও মতপ্রকাশের স্বাধীনতা নষ্ট করা হচ্ছে।
পশ্চিমবঙ্গ নির্বাচনের প্রসঙ্গ টেনে এনসিপি মুখপাত্রের অভিযোগ, ৯০ লাখ ভোটারকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। তাদের বাংলাদেশে পুশব্যাক করার আলোচনা নিয়ে সরকারের পক্ষ থেকে কোনো শক্ত রাজনৈতিক অবস্থান দেখা যায়নি। বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থানের আগের সময়ে একই পরিস্থিতি তৈরি হয়েছিল। জনগণ ও তরুণ সমাজকে তখন রাজপথে নামতে বাধ্য করা হয়েছিল।
ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার তীব্র প্রতিবাদ জানান তিনি বলেন, সরকার রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হচ্ছে। কিন্তু তারা প্রতিপক্ষকে দমন-পীড়নের মাধ্যমে মোকাবিলার এক ধরনের কৌশল নিচ্ছে। এটা বাংলাদেশের জন্য ভালো কিছু বয়ে আনবে না।
আসিফ মাহমুদ বলেন, বিরোধী দল বারবার সমঝোতা ও নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানালেও, সরকারি দল ভায়োলেন্স চাচ্ছে।
সংঘাতের বিষয়ে সরকারকে সতর্ক করে তিনি বলেন, ‘আমাদের সঙ্গে যদি এটা করতে চান, এই লড়াইটা কোনো রাজনৈতিক দল, নির্দিষ্ট মতাদর্শ বা আদর্শের সঙ্গে হবে না; এই লড়াইটা হবে পুরো একটা প্রজন্মের সঙ্গে। এই প্রজন্মের সঙ্গে লড়াই করার ভুলটা শেখ হাসিনা করেছিলেন। আশা করি, এই ভুলটা তারেক রহমান করবেন না।’

আসিফ মাহমুদ বলেন, ‘আমাদের সহযোদ্ধাদের ওপর যাঁরা হামলা করেছেন, ভিডিও ফুটেজ ও ছবিতে সবার পরিচয় এসেছে। আজ (শুক্রবার) রাতের মধ্যে তাদের সবাইকে অবশ্যই গ্রেপ্তার করতে হবে। যদি গ্রেপ্তার না করা হয়, আপনারা যদি ভায়োলেন্স বেছে নেন, আমাদেরকেও ভায়োলেন্স বেছে নিতে বাধ্য হতে হবে।’
যোগদান অনুষ্ঠানে শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী, ব্যবসায়ীসহ নানা শ্রেণি-পেশার প্রায় দেড় হাজার মানুষ এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখায় যোগদান করেন। এর আগে গত ১৯ এপ্রিল ‘আপ বাংলাদেশ’ প্ল্যাটফর্ম বিলুপ্ত করে ৩৩ নেতা এবং ২৪ এপ্রিল যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতা ইসহাক সরকার, শেরেবাংলা এ কে ফজলুল হকের নাতনি ফেরসামিন হক ইকবাল ফ্লোরা, কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি, অ্যাক্টিভিস্ট মহিউদ্দিন রনিসহ অনেকে এনসিপিতে যোগ দেন।
যোগদান অনুষ্ঠানে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ইসহাক সরকার, যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ প্রমুখ বক্তৃতা করেন।

সরকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন জাতীয় নারী শক্তির সদস্যসচিব ডা. মাহমুদা মিতু। তিনি বলেন, ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ দেশ ছেড়ে পালিয়েছে। এখন সেই জায়গা বিএনপি দখল করেছে।
৫ ঘণ্টা আগে
দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজি, দুর্নীতি ও দুঃশাসন দূর না হওয়া পর্যন্ত আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, মুক্তির মঞ্জিলের আন্দোলন গন্তব্যে না পৌঁছানো পর্যন্ত আমরা থামব না।
২৫ জুলাই ২০২৬
বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন সৈকত আরিফ। আর সাধারণ সম্পাদক হয়েছেন ফারহানা মানিক মুনা। শুক্রবার (২৪ জুলাই) দুই দিনব্যাপী সম্মেলন শেষে সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন কমিটির তথ্য জানানো হয়েছে।
২৫ জুলাই ২০২৬
জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছেড়েছে খেলাফত মজলিস। শনিবার (২৫ জুলাই) দুপুরে দলের কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানানো হয়।
২৫ জুলাই ২০২৬