স্ট্রিম সংবাদদাতা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, নির্বাচনে জনগণ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে রায় দিয়েছেন। বিএনপি ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মাধ্যমে দলের জনপ্রিয়তাও প্রতিষ্ঠা করেছে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে ভোলার লালমোহন উপজেলায় নিজ বাসভবনে নির্বাচন-পরবর্তী দলীয় পরিকল্পনা ও করণীয় বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
হাফিজ আহমেদ বলেন, ‘বাংলাদেশের সামনে চমৎকার ও উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে। গতকালের নির্বাচনের মধ্য দিয়ে জনগণ প্রমাণ করেছে তারা স্বাধীনভাবে ভোট দিতে পারে।’
তিনি আরও বলেন, নির্বাচন সুষ্ঠু হওয়ার পেছনে একটি বড় কারণ হলো, অতীতে যারা নির্বাচনকে ঘিরে অস্থিতিশীলতা সৃষ্টি করত, তারা এখন দেশে নেই।
রাজনৈতিক পরিস্থিতি নিয়ে হাফিজ আহমেদ বলেন, দেশের রাজনীতিতে দুটি প্রধান শক্তি রয়েছে—বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও বাংলাদেশ আওয়ামী লীগ। আওয়ামী লীগ নির্বাচনে না থাকায় তাদের ভোটারদের একটি বড় অংশ জামায়াতে ইসলামীর পক্ষে ভোট দিয়েছে।
আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে তিনি বলেন, ‘আওয়ামী লীগের ভবিষ্যৎ অনেকাংশে নির্ভর করছে বিএনপির কর্মকাণ্ডের ওপর। আমরা যদি জনগণের প্রত্যাশা পূরণ করতে পারি, দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে পারি, তাহলে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে আরও দুর্বল হবে। কিন্তু আমরা যদি একই ভুল করি, জনগণের আস্থা হারাই, তাহলে আমাদের জন্যও খারাপ সময় অপেক্ষা করবে।’
ভবিষ্যৎ রাজনৈতিক পরিবেশ নিয়ে তিনি বলেন, দেশের রাজনৈতিক স্থিতিশীলতা অনেকটাই বিএনপির দায়িত্বশীল ভূমিকার ওপর নির্ভর করছে। বিএনপি একটি কল্যাণরাষ্ট্র গঠনে প্রতিশ্রুতিবদ্ধ এবং অতীত থেকে শিক্ষা নিয়ে সামনে এগোতে চায়।
বিরোধী দলের ভূমিকা প্রসঙ্গে হাফিজ আহমেদ বলেন, ‘বিরোধী দলকে আমরা শত্রু নয়, বরং সহযোগী হিসেবেই দেখতে চাই। তারা গঠনমূলক সমালোচনা করবে, ভুলত্রুটি ধরিয়ে দেবে—এটাই গণতন্ত্রের সৌন্দর্য।’
হাফিজ আহমেদ আরও বলেন, আগামী দিনে বিএনপি দুর্নীতির ঊর্ধ্বে থেকে কাজ করবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

জুলাই গণঅভ্যুত্থান ছিল নিপীড়ন, বৈষম্য ও স্বৈরাচারের বিরুদ্ধে দেশের মানুষের ঐক্যবদ্ধ অবস্থানের বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি জানান, গণভোটে ‘হ্যাঁ’ ভোটদাতাদের ঐক্যবদ্ধ করে জুলাই সনদ বাস্তবায়নে কাজ করা হবে।
১৪ ঘণ্টা আগে
বাংলাদেশে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশইন এবং সীমান্ত হত্যার প্রতিবাদে শুক্রবার (১২ জুন) দেশের সীমান্তবর্তী সব জেলা ও পয়েন্টে প্রতিবাদ সমাবেশ করবে জামায়াত-এনসিপিসহ ১১ দলীয় ঐক্য।
২০ ঘণ্টা আগে
ঢাকার দুই সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে সরকারি টাকায় নির্বাচনী প্রচার চালানোর অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। রাজধানীর নাখালপাড়ার মঙ্গলবার (৯ জুন) বিকেলে এনসিপির বৃক্ষ বিতরণ কর্মসূচিতে এমন মন্তব্য করেন তারা।
১ দিন আগে
জাতীয় সংসদের প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার বাজেট প্রস্তাব দিয়েছে। জিডিপি ১২ দশমিক ১৪ শতাংশের সমান এই বাজেটকে তারা জনমুখী ও বাস্তবসম্মত বলে দাবি করেছে।
২ দিন আগে