স্ট্রিম সংবাদদাতা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর জেলার পাঁচটি আসনে বেসরকারি ফলে ১, ২, ৩ ও ৫ আসনে জয় পেয়েছেন বিএনপি প্রার্থীরা। শুধু গাজীপুর-৪ আসনে জয়ী হয়েছেন জামায়াতের প্রার্থী।
গাজীপুর-১ আসনের ২৩৭টি কেন্দ্রের ফলাফলে ধানের শীষ প্রতীকে বিএনপির মজিবুর রহমান পেয়েছেন ২ লাখ ৭ হাজার ৭০২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের শাহ আলম বকসী পেয়েছেন ১ লাখ ৪৭ হাজার ৭৯০ ভোট। দু’জনের ভোটের ব্যবধান প্রায় ৫৯ হাজার।
গাজীপুর-২ আসনে ২৭২টি কেন্দ্রে গণনা শেষে ধানের শীষ প্রতীকের এম. মঞ্জুরুল করিম রনি পেয়েছেন ১ লাখ ৮৭ হাজার ৫৬১ ভোট। এখানে দ্বিতীয় সর্বোচ্চ ১ লাখ ৩৮ হাজার ৩৯২ ভোট পেয়েছেন শাপলা কলি প্রতীকের প্রার্থী।
গাজীপুর-৩ আসনে ১৮০টি কেন্দ্রের ফলাফলে ধানের শীষ প্রতীকের এসএম রফিকুল ইসলাম ১ লাখ ৬১ হাজার ২৫৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতের মুহাম্মদ এহসানুল হক পেয়েছেন ৯৯ হাজার ৩৫৪ ভোট।
গাজীপুর-৪ আসনে জয় পেয়েছেন জামায়াতের সালাহউদ্দীন আইউবী। তিনি দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯৬ হাজার ৯১১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির শাহ রিয়াজুল হান্নান পেয়েছেন ৮৭ হাজার ৫০৫ ভোট।
গাজীপুর-৫ আসনেও জয় পেয়েছেন বিএনপি প্রার্থী। এই আসনে ১২৪টি কেন্দ্রের সবগুলোতে গণনা শেষে ধানের শীষ প্রতীকের এ কে এম ফজলুল হক মিলন পেয়েছেন ১ লাখ ৩২ হাজার ৮৯১ ভোট। দাঁড়িপাল্লা প্রতীকের খায়রুল হাসান পেয়েছেন ৭৬ হাজার ৭৬১ ভোট।

দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজি, দুর্নীতি ও দুঃশাসন দূর না হওয়া পর্যন্ত আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, মুক্তির মঞ্জিলের আন্দোলন গন্তব্যে না পৌঁছানো পর্যন্ত আমরা থামব না।
১২ ঘণ্টা আগে
বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন সৈকত আরিফ। আর সাধারণ সম্পাদক হয়েছেন ফারহানা মানিক মুনা। শুক্রবার (২৪ জুলাই) দুই দিনব্যাপী সম্মেলন শেষে সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন কমিটির তথ্য জানানো হয়েছে।
১৪ ঘণ্টা আগে
জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছেড়েছে খেলাফত মজলিস। শনিবার (২৫ জুলাই) দুপুরে দলের কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানানো হয়।
১৯ ঘণ্টা আগে
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাঈন আহমেদ এবং শিক্ষা ও গবেষণাবিষয়ক সম্পাদক মেঘমল্লার বসু সংগঠন থেকে পদত্যাগ করেছেন। একসঙ্গে কেন্দ্রীয় সংসদের সহসভাপতি নাজিফা জান্নাতকে সংগঠনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
২০ ঘণ্টা আগে