স্ট্রিম প্রতিবেদক

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সাত দিনের সফরে জাপানে গেছেন। শনিবার (২ মে) বিকেল ৩টা ৪৫ মিনিটে টোকিওর নারিতা বিমানবন্দরে অবতরণ করেন তিনি।
জামায়াত আমিরকে স্বাগত জানান ইসলামিক মিশন জাপানের কেন্দ্রীয় সভাপতি সাবের আহমেদসহ সংগঠনের কেন্দ্রীয় নেতারা।
বিরোধীদলীয় নেতার সঙ্গে প্রতিনিধি দলে আছেন জামায়াতের কেন্দ্রীয় নেতা ও সংসদ সদস্য সাইফুল আলম খান এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান।
এর আগে শুক্রবার রাত পৌনে ৩টার দিকে ঢাকা থেকে জাপানের উদ্দেশে রওনা হন শফিকুর রহমান। সফরে তিনি জাপানে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। এছাড়া জাপান সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গেও তাঁর সাক্ষাতের কথা রয়েছে। আগামী ৯ মে জামায়াত আমিরের দেশে ফেরার কথা রয়েছে।

দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজি, দুর্নীতি ও দুঃশাসন দূর না হওয়া পর্যন্ত আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, মুক্তির মঞ্জিলের আন্দোলন গন্তব্যে না পৌঁছানো পর্যন্ত আমরা থামব না।
১৬ ঘণ্টা আগে
বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন সৈকত আরিফ। আর সাধারণ সম্পাদক হয়েছেন ফারহানা মানিক মুনা। শুক্রবার (২৪ জুলাই) দুই দিনব্যাপী সম্মেলন শেষে সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন কমিটির তথ্য জানানো হয়েছে।
১৮ ঘণ্টা আগে
জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছেড়েছে খেলাফত মজলিস। শনিবার (২৫ জুলাই) দুপুরে দলের কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানানো হয়।
১ দিন আগে
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাঈন আহমেদ এবং শিক্ষা ও গবেষণাবিষয়ক সম্পাদক মেঘমল্লার বসু সংগঠন থেকে পদত্যাগ করেছেন। একসঙ্গে কেন্দ্রীয় সংসদের সহসভাপতি নাজিফা জান্নাতকে সংগঠনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
২৫ জুলাই ২০২৬