স্ট্রিম সংবাদদাতা

খাগড়াছড়ির মাটিরাঙা উপজেলার আমতলী উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে দায়িত্ব পালনরত এক সহকারী প্রিজাইডিং অফিসারকে জামায়াত নেতাদের সঙ্গে বৈঠকের অভিযোগে প্রত্যাহার করা হয়েছে।
বুধবার রাতে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও ধানের শীষের মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূইয়া এক ভিডিও বার্তায় অভিযোগ করেন, সহকারী প্রিজাইডিং অফিসার মাহমুদুল হাসান এশার নামাজ আদায়ের কথা বলে মসজিদে গিয়ে সেখানে অবস্থানরত জামায়াত নেতাদের সঙ্গে বৈঠক করেন।
ওয়াদুদ ভূইয়া বলেন, ‘নামাজের অজুহাতে মসজিদে গিয়ে জামায়াত নেতাদের সঙ্গে কীভাবে বেশি ভোট আদায় করা যায়, তা নিয়ে আলোচনা করা হয়। বিষয়টি জানতে পেরে স্থানীয় জনতা তাদের ঘেরাও করেন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাঁকে দায়িত্ব থেকে প্রত্যাহার করেন।’
এ বিষয়ে আমতলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার হুমায়ুন কবির বলেন, ‘আমি কেন্দ্রে দায়িত্ব পালন করছিলাম। সহকারী প্রিজাইডিং অফিসার মাহমুদুল হাসান নামাজ পড়তে গিয়েছিলেন। পরে অনিয়মের অভিযোগ ওঠায় তাঁকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।’
ঘটনার বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি ২০২৬) সকাল সাড়ে ৯টায় ঢাকা-৮ আসনের ইস্কাটন গার্ডেন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি দেশের সার্বিক নির্বাচনী পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন।
১০ মিনিট আগে
চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোট শুরুর নির্ধারিত সময়ের আগেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে।
২ ঘণ্টা আগে
রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ এর ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল থেকেই ব্যাপক উৎসাহ উদ্দীপনার সঙ্গে ভোটাররা ভোটকেন্দ্রের দিকে আসছেন। ভোট শুরুর আগে সকাল ৭টা থেকেই রাজশাহী নগরের স্যাটেলাইট টাউন মডেল উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে পুরুষ ভোটারদের লাইন দেখা যায়।
২ ঘণ্টা আগে
সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনের একটি কেন্দ্রে ঢুকে ১১-দলীয় জোটের প্রার্থীর পক্ষে জালভোট দেওয়ার অভিযোগ তুলেছেন বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আব্দুল মালিক।
৬ ঘণ্টা আগে