স্ট্রিম প্রতিবেদক

গণঅভ্যুত্থান পরবর্তী সংস্কারের আকাঙ্ক্ষা ও জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসি করলে জনগণকে সঙ্গে নিয়ে সরকার পতনের লড়াই শুরুর হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন।
স্বাধীনতার ঘোষণাপত্র দিবস উপলক্ষে শুক্রবার (১০ এপ্রিল) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় একথা বলেন দলটির প্রধান হাসনাত কাইয়ূম।
‘স্বাধীনতার ঘোষণাপত্র থেকে জুলাই সনদ: প্রতারণার ফাঁদে বাংলাদেশ’ শীর্ষক আলোচনায় সভাপতির বক্তব্যে হাসনাত কাইয়ূম বলেন, ‘১৯৭১ সালের ১০ এপ্রিল সাম্য ও ন্যায়বিচারের যে লিখিত অঙ্গীকার করা হয়েছিল, ১৯৭২ সালের সংবিধানের চতুর ক্ষমতা কাঠামোর মাধ্যমে তা নস্যাৎ করে একটি নিকৃষ্ট স্বৈরতান্ত্রিক ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। বর্তমান সংসদকে জনগণের দেওয়া গণভোটের আদেশ মেনে নিয়ে দ্রুত সংবিধান সংস্কার কার্যকর করতে হবে।’
তিনি সরকারকে সতর্ক করে বলেন, ‘অভ্যুত্থান শেষ হয় নাই। সরকারের জবাবদিহিতা নিশ্চিত না হওয়া পর্যন্ত এই যাত্রা থামবে না। সংস্কারের আদেশ অগ্রাহ্য করলে জনপরিসরে সরকারের গ্রহণযোগ্যতায় ধস নামবে এবং আবারও সরকার পতনের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। চব্বিশের গণ-অভ্যুত্থানের পর যে জুলাই সনদ তৈরি হয়েছে, সেটি বাস্তবায়ন করাই এখন সময়ের প্রধান দাবি।’
হাসনাত কাইয়ূমের অভিযোগ, জনগণ গণভোটের মাধ্যমে সংস্কারের পক্ষে রায় দিলেও বর্তমান সংসদ সেই আদেশ অগ্রাহ্য করার অপচেষ্টা করছে। তিনি ভোটাধিকার নিশ্চিত করা, বিচার বিভাগের স্বাধীনতা এবং অর্থ পাচার ও দুর্নীতি রোধে দ্রুত সংবিধান সংস্কারের আহ্বান জানান।
সভায় কবি শহীদুল্লাহ ফরায়জী বলেন, স্বাধীনতার ঘোষণাপত্র দিবসটি বাংলাদেশের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ দিন হলেও গত ৫৪ বছরে কোনো সরকার এটি রাষ্ট্রীয়ভাবে পালন করেনি। তিনি দিবসটি জাতীয়ভাবে পালনের দাবি জানান।
বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার বলেন, ৭২-এর সংবিধানের মাধ্যমেই জনগণের মধ্যে বিভাজনের বীজ বপন করা হয়েছিল, যা পরবর্তী শাসকচক্র লুটপাট ও দমনে ব্যবহার করেছে।
সভায় দলের সাধারণ সম্পাদক সৈয়দ হাসিবউদ্দীন হোসেন লিখিত বক্তব্য পাঠ করেন। বক্তব্য দেন এনপিএর কেন্দ্রীয় কাউন্সিল সদস্য বাকী বিল্লাহ, বাসদ (মার্কসবাদী) নেতা জয়দ্বীপ ভট্টাচার্য, জেডিপির সদস্য সচিব আব্দুল আলীম, অহিংস গণঅভ্যুত্থান আন্দোলনের মাহবুব আলম চৌধুরী, রাষ্ট্রচিন্তার সেলিম খান, চারু হক প্রমুখ।

জুলাই গণঅভ্যুত্থান ছিল নিপীড়ন, বৈষম্য ও স্বৈরাচারের বিরুদ্ধে দেশের মানুষের ঐক্যবদ্ধ অবস্থানের বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি জানান, গণভোটে ‘হ্যাঁ’ ভোটদাতাদের ঐক্যবদ্ধ করে জুলাই সনদ বাস্তবায়নে কাজ করা হবে।
১০ ঘণ্টা আগে
বাংলাদেশে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশইন এবং সীমান্ত হত্যার প্রতিবাদে শুক্রবার (১২ জুন) দেশের সীমান্তবর্তী সব জেলা ও পয়েন্টে প্রতিবাদ সমাবেশ করবে জামায়াত-এনসিপিসহ ১১ দলীয় ঐক্য।
১৫ ঘণ্টা আগে
ঢাকার দুই সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে সরকারি টাকায় নির্বাচনী প্রচার চালানোর অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। রাজধানীর নাখালপাড়ার মঙ্গলবার (৯ জুন) বিকেলে এনসিপির বৃক্ষ বিতরণ কর্মসূচিতে এমন মন্তব্য করেন তারা।
১ দিন আগে
জাতীয় সংসদের প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার বাজেট প্রস্তাব দিয়েছে। জিডিপি ১২ দশমিক ১৪ শতাংশের সমান এই বাজেটকে তারা জনমুখী ও বাস্তবসম্মত বলে দাবি করেছে।
২ দিন আগে