স্ট্রিম প্রতিবেদক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে প্রাথমিক প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)। আগামীকাল রোববার (৩০ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে এই তালিকা প্রকাশ করবে দলটি।
শনিবার (২৯ নভেম্বর) দলটির দপ্তর সম্পাদক কামরুল আহসান অপু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবিবার বিকাল ৩টায় জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে জেএসডির প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জেএসডির সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, অংশীদারত্বের গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইকে বেগবান করতেই জেএসডি এই নির্বাচনী যাত্রায় অংশ নিচ্ছে।
উল্লেখ্য, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) গণতন্ত্র মঞ্চের ছয় দলীয় জোটের অন্যতম দল।

-a7b17a.jpeg)
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোটে জিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীও হন। এবার রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনায় তাঁর আসনে উপনির্বাচন নিয়ে শুরু হয়েছে আলোচনা।
১ ঘণ্টা আগে
কাদিয়ানি সম্প্রদায়কে অমুসলিম ঘোষণার দাবি আদায় করতে প্রয়োজেন রাজধানীকে অবরুদ্ধ ও অচল করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
২ ঘণ্টা আগে
বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৭ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১৪ ঘণ্টা আগে