স্ট্রিম প্রতিবেদক

জাতীয় সংসদে রোববার সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে আন্দোলনের হুমকি দিয়েছে জামায়াত-এনসিপি নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্য।
শনিবার (১৪ মার্চ) দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ঐক্যের লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে একথা জানানো হয়।
১১-দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, সরকার রোববারের মধ্যে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে বা ডাকার ব্যবস্থা না করলে সংসদের পাশাপাশি জনগণকে সঙ্গে নিয়ে ১১ দল রাজপথে যেতে বাধ্য হবে। শিগগির শরিক দলগুলোর শীর্ষ নেতাদের বৈঠক ডেকে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ওপর গণভোট হয়েছে। এতে ‘হ্যাঁ’ বিজয়ী হয়েছে। জুলাই সনদ বাস্তবায়নের আদেশের ভোট মানে সংবিধান সংস্কার পরিষদ গঠনের ভোট।
আযাদ বলেন, ১২ ফেব্রুয়ারি ভোট হয়েছে দুটি। স্বাভাবিকভাবে দুটি অধিবেশন ডাকা হবে। কিন্তু আমরা লক্ষ্য করলাম একটি অধিবেশন ডাকা হয়েছে। বিএনপির সংসদ সদস্যরা দলীয় সিদ্ধান্তে ভিত্তিতে জাতীয় সংসদের শপথ নিয়েছেন, সংবিধান সংস্কার পরিষদের শপথ নেননি। তাহলে আপনারা যে সংস্কারের জন্য ঐকমত্য কমিশনের আলোচনায় অংশ নিলেন, জুলাই সনদ তৈরি হলো, একই দিনে হ্যাঁ-না ভোটের জন্য গণভোট দাবি করলেন, আবার হ্যাঁ ভোটের পক্ষে বিভিন্ন জায়গায় বলেছেন। নির্বাচনের পরে আপনারা সেই জায়গা থেকে ইউটার্ন নিয়েছেন। বিপরীত অবস্থানে চলে গেছেন, যা জাতির সঙ্গে প্রতারণা।
তিনি বলেন, রোববার সাধারণ নির্বাচন ও গণভোটের ফলাফল গেজেটের ৩০ দিন শেষ হবে। সরকারের জন্য আগামী দিনটি শেষ দিন সংসদ অধিবেশন ডাকার, জুলাই সনদে যেভাবে বলা আছে। অবিলম্বে যেন সরকার এই ব্যবস্থা নেয়। না নিলে আমরা স্পষ্ট বলতে চাই– জাতি আপনাদের ক্ষমা করবে না। বিশেষ করে সংসদ নেতাকে এই দায় নিতে হবে।
আযাদ বলেন, জুলাই সনদ আংশিকভাবে নয়, সম্পূর্ণ বাস্তবায়ন চায় ১১-দলীয় ঐক্য।
সংসদের প্রথম দিনের অধিবেশন থেকে বিরোধী দলের ওয়াকআউটের বিষয়ে তিনি বলেন, বিরোধী জোট রাষ্ট্রপতি পদকে অবমাননা করেনি। বরং বিএনপি স্বৈরাচারের দোসরকে বক্তব্য দিতে দিয়ে সংসদকে কলুষিত করেছে। এ সময় প্রশাসনের সব ক্ষেত্রে দলীয়করণ হচ্ছে এবং বিএনপি মেধাহীন লোকদের দিয়ে দলীয় এজেন্ডা বাস্তবায়ন করছে বলেও অভিযোগ করেন জামায়াতের এই নেতা।

-a7b17a.jpeg)
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোটে জিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীও হন। এবার রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনায় তাঁর আসনে উপনির্বাচন নিয়ে শুরু হয়েছে আলোচনা।
১ ঘণ্টা আগে
কাদিয়ানি সম্প্রদায়কে অমুসলিম ঘোষণার দাবি আদায় করতে প্রয়োজেন রাজধানীকে অবরুদ্ধ ও অচল করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
২ ঘণ্টা আগে
বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৭ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১৪ ঘণ্টা আগে