স্ট্রিম সংবাদদাতা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) যশোরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ এক মতবিনিময় সভার আয়োজন করে। যশোর-৩ (সদর) আসন নিয়ে সংগঠনের কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে একাত্তরের রাজাকার আলবদর বাহিনী তাদের ছড়ি ঘোরাবে এমন বাংলাদেশ দেখতে চান না বলে জানান যশোরের বীর মুক্তিযোদ্ধারা।
সভায় অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘আমি আপনাদের সন্তান। আমার কোনো কর্মকাণ্ডে আপনাদের মাথা নিচু হবে না। আমি যশোরের মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষায় সামনের কাতারে থেকে নেতৃত্ব দেব। আমার পরিবার এবং রাজনৈতিক দলের সঙ্গে মুক্তিযোদ্ধাদের সম্পর্ক অত্যন্ত গভীর। আমার পিতামাতা ছাত্র জীবন থেকে স্বাধীন বাংলাদেশের জন্য লড়াই করেছেন। স্বৈরাচার আইয়ুববিরোধী আন্দোলনে রাজপথে নেতৃত্ব দিয়েছেন এবং কারাবরণ করেছেন।’
তিনি বলেন, ‘চব্বিশের গণঅভ্যুত্থানের পর কিছু রাজনৈতিক দল যখন সংস্কারের নামে অতি বিপ্লবী কথা বলেছিল তখন একমাত্র বিএনপি বিরোধিতা করেছিল। সেখানে বিএনপি স্পষ্ট ভাষায় বলেছিল একাত্তরকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। আমরা আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে চাই। তাদের প্রত্যাশিত সাম্য, মানবিক, গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মান করতে চাই।’
সভায় সভাপতিত্ব করেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক আবদুল লতিফ। সভা পরিচালনা করেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব আবদুল মালেক। বক্তব্য দেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এ এইচ এম মুযহারুল ইসলাম মন্টু, বীর মুক্তিযোদ্ধা একরাম উদ দ্দৌলা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন প্রমুখ।

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৫ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১২ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ। বিএনপি নেতাকর্মীরা দিনটিতে ২০১৬ সাল থেকে কোনো কর্মসূচির পরিবর্তে মিলাদ ও দোয়া মাহফিল করে আসছেন। শনিবারও কেক কেটে জন্মদিন পালন না করার সিদ্ধান্ত হয়েছে।
১২ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি সরকারে ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত খাম্বা ছিল কিন্তু বিদ্যুৎ ছিল না। এখনো একই দশা। মাত্র পাঁচ মাসেই লোডশেডিংয়ের রেকর্ড ভেঙেছে এই সরকার।
১৪ আগস্ট ২০২৬