স্ট্রিম প্রতিবেদক

জ্বালানি, মানবাধিকার, গণভোটসহ জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে ‘জাতীয় কনভেনশন’ করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের সংস্কার বাস্তবায়ন কমিটির উদ্যোগে রোববার (৩ মে) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে চারটি অধিবেশনে এই কনভেনশন হবে।
শনিবার (২ মে) রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে দলের সদস্য সচিব আখতার হোসেন বলেন, দেশের সামগ্রিক অর্থনীতি ও জ্বালানি সংকট সমাধানের পথ অন্বেষার জন্যই এই কনভেনশন। এখানে আমাদের দলের নেতারা ছাড়াও দেশের বিশিষ্ট নাগরিক ও অপরাপর রাজনৈতিক দলের শীর্ষ নেতারা মতামত তুলে ধরবেন।
যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার বলেন, ‘সরকার শুরু থেকেই সংস্কারের শপথ ভঙ্গ করেছে এবং সংস্কার পরিষদে অংশ নেয়নি। এর পরিপ্রেক্ষিতেই আমাদের দল সংস্কার বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। এটি একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া, তাই আমরা বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজছি।’
সংবাদ সম্মেলনে জানানো হয়, কনভেনশনের সূচনা ও উদ্বোধনী অধিবেশন চলবে সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত। এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপির সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেবেন দলের যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার। প্যানেলিস্ট হিসেবে থাকবেন সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদ, রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী ও সমাজবিজ্ঞানী মির্জা হাসান। পরিচালনা করবেন জাবেদ রাসিন।
সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত চলবে ‘অর্থনৈতিক পুনর্গঠন: দুদক, এনবিআর, ব্যাংকিং খাতের শৃঙ্খলা ও কর্মসংস্থান’ শীর্ষক অধিবেশন। সভাপতিত্ব করবেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। প্যানেলিস্ট হিসেবে সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন, অধ্যাপক এম নিয়াজ আসাদুল্লাহ, ড. এম মাসরুর রিয়াজ, ফাহিম মাসরুরসহ বিশেষজ্ঞরা অংশ নেবেন।
এরপর দুপুর ১টা পর্যন্ত জ্বালানি নিরাপত্তা বিষয়ক অধিবেশনে সভাপতিত্ব করবেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। অংশ নেবেন অধ্যাপক তানজীমউদ্দিন খান, অধ্যাপক এম শামসুল আলম, ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ প্রমুখ।
মানবাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে দেড় ঘণ্টার তৃতীয় অধিবেশন শুরু হবে দুপুর ২টায়। এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সভাপতিত্বে এতে অংশ নেবেন অ্যাডভোকেট সারা হোসেন, সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, সাংবাদিক আশরাফ কায়সার ও অ্যাক্টিভিস্ট জায়মা ইসলাম।
এরপর ‘গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণে জুলাই সনদ, সংস্কার ও গণভোট’ শীর্ষক সমাপনী অধিবেশন শুরু হবে বিকেল ৪টায়। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সভাপতিত্বে আলোচনায় অংশ নেবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু প্রমুখ। এই অধিবেশন শেষ হবে বিকেল সাড়ে ৫টায়।

শিক্ষার্থীদের অধিকার, বৈষম্যহীন শিক্ষাব্যবস্থা ও কর্মসংস্থানমুখী শিক্ষার দাবিতে নতুন ছাত্রসংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। এতে প্রধান সমন্বয়কারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহ জামাল সায়েম এবং সদস্যসচিব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আহনাফ আতিফ।
১ ঘণ্টা আগে
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সাত দিনের সফরে জাপানে গেছেন। শনিবার (২ মে) বিকেল ৩টা ৪৫ মিনিটে টোকিওর নারিতা বিমানবন্দরে অবতরণ করেন তিনি।
৪ ঘণ্টা আগে
বিএনপি রাষ্ট্র মেরামত করবে নাকি আগের মতোই চলবে, গত ৬০ দিনেই জনগণ তা বুঝেছে বলে মন্তব্য করেছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। শনিবার (২ মে) রাজধানীর বিজয়-৭১ চত্বরে দলের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশে এ মন্তব্য করেন তিনি।
৫ ঘণ্টা আগে
ধর্মীয় প্রতিষ্ঠানগুলো সামাজিক সংহতি ও ঐক্যের কেন্দ্রবিন্দু হতে পারে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। শুক্রবার (১ মে) রাজধানীর বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
১ দিন আগে