স্ট্রিম প্রতিবেদক

আগামী ছয় মাসের জন্য জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা জেলা উত্তর আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) দলের সদস্যসচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের সংগঠক সারজিস আলমের অনুমোদনক্রমে এই ঘোষণা আসে।
সংগঠনের প্যাডে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নবগঠিত এই কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ এবং সদস্যসচিব হিসেবে মনোনীত হয়েছেন সালামত উল্লাহ রনি। কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে রাখা হয়েছে দিলশানা পারুলকে।
আহ্বায়ক নাবিলা তাসনিদ ঢাকা-২০ আসন এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক দিলশানা পারুল ঢাকা-১৯ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ছিলেন।
কমিটির অন্যান্য পদের মধ্যে যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন জুলকার নাইন, ফয়সাল হোসেন খান, জাকির চৌধুরী, নাসরিন বেগম রিনি, আমিনুল হক, আলেক মো. নান্নু মিয়া এবং নাজমুল বাশার।
সিনিয়র যুগ্ম সদস্যসচিব হিসেবে মোহাম্মদ মেহেদী হাসান, আমজাদ হোসেন রাজুসহ ৫ জনকে দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়া, জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক হিসেবে মফিদুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে। সাংগঠনিক সম্পাদক পদে মুফতি শহীদুল্লাহ শুয়াইবসহ ৬ জন এবং সহ-সাংগঠনিক সম্পাদক পদে ৭ জনের নাম প্রকাশ করা হয়েছে। এছাড়া কমিটিতে বেশ কয়েকজন সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে।

সরকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন জাতীয় নারী শক্তির সদস্যসচিব ডা. মাহমুদা মিতু। তিনি বলেন, ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ দেশ ছেড়ে পালিয়েছে। এখন সেই জায়গা বিএনপি দখল করেছে।
৪ ঘণ্টা আগে
দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজি, দুর্নীতি ও দুঃশাসন দূর না হওয়া পর্যন্ত আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, মুক্তির মঞ্জিলের আন্দোলন গন্তব্যে না পৌঁছানো পর্যন্ত আমরা থামব না।
২৫ জুলাই ২০২৬
বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন সৈকত আরিফ। আর সাধারণ সম্পাদক হয়েছেন ফারহানা মানিক মুনা। শুক্রবার (২৪ জুলাই) দুই দিনব্যাপী সম্মেলন শেষে সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন কমিটির তথ্য জানানো হয়েছে।
২৫ জুলাই ২০২৬
জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছেড়েছে খেলাফত মজলিস। শনিবার (২৫ জুলাই) দুপুরে দলের কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানানো হয়।
২৫ জুলাই ২০২৬