স্ট্রিম প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কেউ ভোটকেন্দ্র দখল করতে গেলে তা শক্ত হাতে প্রতিহতের আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেছেন, ‘আসন্ন নির্বাচনে কেউ যদি কেন্দ্র দখল করতে আসে, আপনারা তা প্রতিহত করবেন।’
বুধবার (২৮ জানুয়ারি) কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানিগঞ্জ বাজারে জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুরাদনগর নিজের জন্মস্থান উল্লেখ করে আসিফ মাহমুদ বলেন, ‘আমি বাংলাদেশের যেখানেই থাকি, আপনাদের কথা হৃদয়ে ধারণ করি। গত বছর দায়িত্বে (অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা) থাকাকালে বৈষম্যের শিকার মুরাদনগরের উন্নয়নে কাজ করেছি। কিন্তু দুঃখজনকভাবে আমরা দেখেছি, একটি দলের জনপ্রতিনিধি—যিনি অতীতে ছিলেন এবং সামনেও হতে চান—তিনি সরকারের উচ্চপর্যায়ে নালিশ করেছিলেন, কেন এই এলাকায় এত বাজেট দেওয়া হয়।’
ওই এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে তিনি বলেন, ‘মুরাদনগরে এক সময় “দাদা বাহিনী” ছিল। সেই বাহিনীর সদস্যদের নাম ছিল টার্মিনাল অমুক, পিস্তল তমুক। মুরাদনগরে আর কোনো সন্ত্রাসী অমুক-তমুকের জায়গা হবে না। আপনাদের শুধু নিশ্চিত করতে হবে, যেন জনগণ ভয়-ডরহীনভাবে ভোট দিতে পারে।’
পথসভায় বিশেষ অতিথির বক্তব্যে কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ বলেন, ‘আমরা কোনো দ্বৈত নাগরিককে সংসদে দেখতে চাই না। আপনারা ১১ দলীয় ঐক্যের প্রার্থী ইউসুফ হাকিমকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করবেন। জোট ক্ষমতায় আসলে ইনসাফের বাংলাদেশ কায়েম হবে।’
এ সময় কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী ইউসুফ সোহেল বলেন, ‘আগামী ১২ ফেব্রুয়ারি যদি ভোট দিতে বাধা দেওয়া হয়, তবে মুরাদনগর থেকেই প্রতিরোধের আগুন দাউ দাউ করে জ্বলে উঠবে।’

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৫ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১২ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ। বিএনপি নেতাকর্মীরা দিনটিতে ২০১৬ সাল থেকে কোনো কর্মসূচির পরিবর্তে মিলাদ ও দোয়া মাহফিল করে আসছেন। শনিবারও কেক কেটে জন্মদিন পালন না করার সিদ্ধান্ত হয়েছে।
১২ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি সরকারে ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত খাম্বা ছিল কিন্তু বিদ্যুৎ ছিল না। এখনো একই দশা। মাত্র পাঁচ মাসেই লোডশেডিংয়ের রেকর্ড ভেঙেছে এই সরকার।
১৪ আগস্ট ২০২৬