স্ট্রিম সংবাদদাতা

ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠের নির্বাচনী জনসভা শেষে গাজীপুরে ফিরছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। পথে ভালুকার সিডস্টোর এলাকায় গাড়ি থামানোর ইশারা দেয় এক কিশোরী। তাতে সাড়া দেন তারেক রহমান। পরে গাড়ি থামিয়ে ওই কিশোরীর সঙ্গে কথা বলেন। পরে তাঁর দেওয়া উপহার নেন বিএনপি চেয়ারম্যান।
জানা যায়, তারেক রহমানের গাড়ি থামানোর জন্য ইশারা দেওয়া কিশোরী রাইয়ান সিডস্টোর সাহারা নায়েব গার্লস স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। মূলত ছোট চাচা ছাত্রদল নেতা মোহাইমুন ইসলাম রাফির সঙ্গে এসে সে তারেক রহমানের সঙ্গে কথা বলার সুযোগ পায়। ভালুকার সিডস্টোর হবির বাড়ি এলাকার মেয়ে রাইয়ানের বাবা মো. সোহেলও এক সময় ছাত্রদল করতেন।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে রাইয়ানকে স্বাচ্ছন্দ্য ও সাবলীল ভঙ্গিতে তারেক রহমানের সঙ্গে কথা বলতে দেখা যায়। তারেক রহমানকে উদ্দেশ্য করে কিশোরী বলে, ‘আমি মনে করেছিলাম– জনগণের সেবা করে, পলিটিক্স করে নিজের পাওয়ারে ভবিষ্যতে পার্লামেন্টে গিয়ে আপনার সঙ্গে দেখা করে আসব। আমার রক্তে রাজনীতি। আমি রাজনীতি ছাড়ব না। আমার জন্য দোয়া করবেন, দয়া কইরা।’
এ সময় তারেক রহমান তাঁর মাথায় হাত বুলিয়ে দেন। তাঁর সঙ্গে হাত মেলান। পরে কিশোরী বলতে থাকে, ‘আমি অনেক খুশি। আপনি আমার সঙ্গে দেখা করছেন। আমার অনেক দিনের শখ ছিল। সকালে আপনাকে দেখে আমার আশ মিটে নাই। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ।’
এক পর্যায়ে কিশোরী সদ্যপ্রয়াত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একটি বাঁধানো ছবি হাতে নিয়ে তারেক রহমানের দিকে এগিয়ে ধরে বলে, ‘আপনি কী এটি নেবেন, দয়া কইরা?’ সঙ্গে সঙ্গে তারেক রহমান তাঁর মায়ের ছবি গ্রহণ করে রাইয়ানকে ধন্যবাদ জানান।

-a7b17a.jpeg)
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোটে জিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীও হন। এবার রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনায় তাঁর আসনে উপনির্বাচন নিয়ে শুরু হয়েছে আলোচনা।
১২ মিনিট আগে
কাদিয়ানি সম্প্রদায়কে অমুসলিম ঘোষণার দাবি আদায় করতে প্রয়োজেন রাজধানীকে অবরুদ্ধ ও অচল করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
৪০ মিনিট আগে
বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৬ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১৩ ঘণ্টা আগে