স্ট্রিম সংবাদদাতা

চারদলীয় জোট সরকার দুর্নীতিগ্রস্ত হয়ে থাকলে তখন জামায়াতের যে দুই শীর্ষ নেতা মন্ত্রী ছিলেন, তাঁরা পদত্যাগ করেননি কেন—বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের এমন প্রশ্নের জবাবে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, ‘জামায়াতের আমির এর একটা জবাব দিয়েছেন। তিনি জবাবে বলেছেন, দুর্নীতির সাগরে থেকেও রাষ্ট্র পরিচালনায় জামায়াতের নেতারা যে সৎ থাকতে পারেন, এটা প্রমাণে আমরা পদত্যাগ করিনি। আমি এরসঙ্গে আরেকটি জবাব যুক্ত করি, আগে সাধারণ মানুষকে বোঝানো হয়েছিল— আলেম-ওলামা, দাড়ি-টুপিওয়ালা হুজুররা দেশ চালাবে কীভাবে। আমরা সেটা প্রমাণ করতে চেয়েছি যে হুজুররাও রাষ্ট্র চালাতে পারে। আমরা পদত্যাগ করলে এটা প্রমাণ হত না। তিনটি মন্ত্রণালয়ে একটি টাকার দুর্নীতির অভিযোগ কেউ তুলতে পারবে না।’
বুধবার (৪ জানুয়ারি) নারায়ণগঞ্জ চিটাগাং রোডে জেলা ও মহানগর জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত নির্বাচনী জনসভায় অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
মিয়া গোলাম পরোয়ার বলেন, ‘আমরা কখনো রাষ্ট্র ক্ষমতায় যাইনি। কিন্তু আমরা অঙ্গীকার করেছি সততা, দুর্নীতিমুক্ত, স্বচ্ছ একটি মানবিক বাংলাদেশ নির্মাণ করবো।
তিনি বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতির সমালোচনা করে বলেন, ‘মিথ্যা এবং গুজব বানাতে গেলে ভুলও হয়। মানুষ হলো দেশে ১৮ কোটি, তারা বলে ৫০ কোটি কার্ড দিবে। আর মানুষ জানে আপনারাই একবার ক্ষমতায় আসার আগে বলেছিলেন, বেকার ভাতা দেবেন, কৃষকদের বিনামূল্যে সার দেবেন; অনেক ওয়াদা করেছিলেন, সব ব্যর্থ প্রমাণিত হয়েছে। এটা হলো শেখ হাসিনার ১০ টাকা সের চাউল দেওয়ার মতো। বাংলাদেশের মানুষ এটা পছন্দ করে না।’
রাষ্ট্রক্ষমতায় জামায়াতে ইসলামীকে একবার পরীক্ষা করার আহ্বান জানিয়ে মিয়া গোলাম পরোয়ার বলেন, ‘লাঙ্গল, নৌকা, ধানের শীষ; সব তো পরীক্ষা হয়ে গেছে। দাঁড়িপাল্লার পরীক্ষা হতে বাকি। ১১ দলে আরও অনেক প্রতীক আছে, আমরা সবাই নতুন; আমরা কখনো রাষ্ট্র ক্ষমতায় যাইনি। আমরা অঙ্গীকার করেছি—সততা, দুর্নীতিমুক্ত, স্বচ্ছ একটি মানবিক বাংলাদেশ নির্মাণ করবো।’

-a7b17a.jpeg)
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোটে জিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীও হন। এবার রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনায় তাঁর আসনে উপনির্বাচন নিয়ে শুরু হয়েছে আলোচনা।
১০ মিনিট আগে
কাদিয়ানি সম্প্রদায়কে অমুসলিম ঘোষণার দাবি আদায় করতে প্রয়োজেন রাজধানীকে অবরুদ্ধ ও অচল করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
৩৮ মিনিট আগে
বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৬ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১৩ ঘণ্টা আগে