স্ট্রিম সংবাদদাতা

এবারের সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীরা ২২২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীদের মধ্যে ২৮ জন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পড়াশোনা করেছেন।
এ বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল্লাহ ইব্রাহিম বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ের ২৮ সাবেক শিক্ষার্থী এবারের সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন—এটি আমাদের জন্য গর্বের বিষয়। অতীতে এমন নজির খুব একটা দেখা যায়নি। এটি প্রমাণ করে, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেবল উচ্চশিক্ষাই নয়, নেতৃত্ব তৈরিতেও সক্ষম।’
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সহসভাপতি ও শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সাবেক সভাপতি, সেক্রেটারি ও বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল মিলিয়ে ২৮ জন এবার এমপি পদপ্রার্থী। তাঁরা নিজ নিজ এলাকায় ভালো অবস্থানে রয়েছেন।’
মোস্তাকুর রহমান জাহিদ আরও বলেন, ‘এই ক্যাম্পাসে ছাত্রশিবিরের ২১ জন শহীদ হয়েছেন, শত শত নেতা-কর্মী আহত ও পঙ্গুত্ববরণ করেছেন। এত প্রতিকূলতার মধ্যেও যে নেতৃত্ব তৈরি হয়েছে, সেটি দেশের যেকোনো ছাত্রসংগঠনের জন্য একটি বড় দৃষ্টান্ত।’
জামায়াত মনোনীত রাবির সাবেক শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের ড. কেরামত আলী, চাঁপাইনবাবগঞ্জ-২ ড. মুহাম্মদ মিজানুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ-৩ নুরুল ইসলাম বুলবুল, শেরপুর-১ হাফেজ রাশেদুল ইসলাম, ময়মনসিংহ-৫ আসনে দলটির প্রচার সম্পাদক মতিউর রহমান আকন্দ, পটুয়াখালী-২ ড. শফিকুল ইসলাম মাসুদ, সিরাজগঞ্জ-৪ আসনে জামায়াতের সহকারী সেক্রেটারি ও রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মাওলানা রফিকুল ইসলাম খান।
এ ছাড়া কুমিল্লা-৫ ড. মোবারক হোসাইন, লক্ষ্মীপুর-৩ ড. মুহাম্মদ রেজাউল করিম, পাবনা-২ অধ্যাপক কে এম হেসাব উদ্দিন, পাবনা-৪ অধ্যাপক আবু তালেব মন্ডল, বাগেরহাট-৪ আব্দুল আলিম, যশোর-৪ গোলাম রসুল, ঝিনাইদহ-২ আসনে আলী আজম মো. আবুবকর, ঝিনাইদহ-৩ অধ্যাপক মতিউর রহমান, বরিশাল-৪ অধ্যাপক মুহাম্মদ আব্দুল জব্বার, খুলনা-৩ অধ্যাপক মাহফুজুর রহমান, রংপুর-৩ মাহবুবুর রহমান বেলাল, কুড়িগ্রাম-১ অধ্যাপক আনোয়ারুল ইসলাম, কুড়িগ্রাম-৩ ব্যারিস্টার মাহবুব আলম সালেহী, নীলফামারী-৪ হাফেজ মাওলানা আব্দুল মোনতাকিম, ঠাকুরগাঁও-১ দেলোয়ার হোসাইন, রাজশাহী-১ অধ্যাপক মুজিবুর রহমান, রাজশাহী-৩ আবুল কালাম আজাদ এবং ঢাকা-১৬ আসনে কর্ণেল আব্দুল বাতেন প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন।

-a7b17a.jpeg)
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোটে জিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীও হন। এবার রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনায় তাঁর আসনে উপনির্বাচন নিয়ে শুরু হয়েছে আলোচনা।
১২ মিনিট আগে
কাদিয়ানি সম্প্রদায়কে অমুসলিম ঘোষণার দাবি আদায় করতে প্রয়োজেন রাজধানীকে অবরুদ্ধ ও অচল করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
৪০ মিনিট আগে
বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৬ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১৩ ঘণ্টা আগে