স্ট্রিম প্রতিবেদক

আগামী ৭ দিনের মধ্যে শরিফ ওসমান হাদি হত্যার বিচারে সরকারের কাছে সুনির্দিষ্ট সময়সীমা ঘোষণার দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ। এর ব্যত্যয় হলে আগামী শুক্রবার থেকে টানা অবস্থান কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।
শুক্রবার (৫ জুন) ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদি হত্যার বিচার দাবিতে জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি টিএসসি এলাকা ঘুরে আবার কেন্দ্রীয় মসজিদের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে।
এতে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের বলেন, আগে আমরা শাহবাগে অবস্থান কর্মসূচি দিয়েছিলাম। সে সময় গোয়েন্দা বাহিনী জানিয়েছিল– ‘কর্মসূচিতে নাকি বোমা হামলা হবে’। আমরা স্পষ্ট বলতে চাই– আগামী ৭ দিনের মধ্যে বিচারের সুনির্দিষ্ট সময়সীমা ঘোষণা না করলে আগামী শুক্রবার জনগণকে সঙ্গে নিয়ে আমরা শাহবাগে অবস্থানে বাধ্য হব। যত বোমা হামলা হোক, আমরা শাহবাগ ছেড়ে যাব না।
তিনি বলেন, পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বক্তব্যে স্পষ্ট– হাদির খুনের সঙ্গে ভারত ও বাংলাদেশের যোগসূত্র রয়েছে। ভারতের প্রত্যক্ষ মদদে তাদের বাংলাদেশি এজেন্টরা এই খুন করেছে। সুতরাং এখন এটি আর বাংলাদেশের ঘটনা নয়। আন্তর্জাতিক ঘটনায় পরিণত হয়েছে।
আবদুল্লাহ আল জাবের বলেন, পরিস্থিতি এখন যা দাঁড়িয়েছে, বাংলাদেশের কোনো গোয়েন্দা সংস্থার পক্ষে নিরপেক্ষভাবে তদন্ত করা সম্ভব নয়। জাতিসংঘের অধীনে তদন্ত চেয়ে অন্তর্বর্তী সরকার চিঠি দিয়েছিল। এরপর ওই চিঠির কি হয়েছে, সরকারের পক্ষ থেকে তা আমাদের জানানো হয়নি।
তিনি বলেন, সরকার জাতিসংঘের তদন্তের ব্যাপারে সম্মত নাকি নিজেরাই বাধা তৈরি করছে– তা আমরা সরকারের কাছ থেকেই শুনতে চাই। হাদি হত্যার বিচার নিয়ে যারা টালবাহানা করবে, আমরা মনে করব তারা বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের শত্রু।
ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আরও বলেন, হাদি হত্যা নিয়ে আজ জিজ্ঞেস করলে বলবেন– আসামি ভারত থেকে গ্রেপ্তার হয়েছে, তাদের ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। এক মাস পরে জিজ্ঞেস করলেও বলবেন, প্রক্রিয়া চলছে। এই প্রক্রিয়া কেয়ামত পর্যন্ত চলবে কিনা, আমরা সুনির্দিষ্টভাবে জানতে চাই।
২০২৫ সালের ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট সড়কে শরিফ ওসমান হাদিকে গুলি করে সন্ত্রাসীরা। পরে ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় চলতি বছরের শুরুতে সংবাদ সম্মেলনে ডিএমপি জানায়, হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদ। গত ৮ মার্চ সহযোগী আলমগীর হোসেনসহ ফয়সালকে ভারতের পশ্চিমবঙ্গের বনগাঁ সীমান্ত থেকে গ্রেপ্তারের তথ্য জানায় দেশটির পুলিশের বিশেষ বাহিনী এসটিএফ।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার, পলাতক খুনিদের দেশে ফিরিয়ে আনা এবং ঘটনার নেপথ্যে দেশি-বিদেশি চক্রান্ত উদ্ঘাটনের দাবিতে মশাল মিছিল করেছে ইনকিলাব মঞ্চ।
২১ ঘণ্টা আগে
ব্যর্থতা দিয়েই বিএনপি সরকারের যাত্রা শুরু হয়েছে বলে দাবি করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে বায়তুল মোকাররমের উত্তর গেটে এক সমাবেশে এই কথা বলেন তিনি।
২১ ঘণ্টা আগে
জনগণের প্রতি সরকারের কোনো দায়বদ্ধতা থাকলে বিদ্যুতের মূল্যবৃদ্ধির মতো অমানবিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব হতো না বলে মন্তব্য করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ সিদ্ধান্তকে গণবিরোধী আখ্যা দিয়ে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আগামীকাল (৪ জুন) বৃহস্পতিবার রাজধানীসহ সব মহানগরীতে বিক্ষোভের ডাক দিয়েছে দলটি।
২ দিন আগেজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদের বিরুদ্ধে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে আর্থিক সমঝোতার অভিযোগ তুলেছেন বিএনপি নেতা রাশেদ খান। তিনি দাবি করেছেন, গণ-অভ্যুত্থানের পর সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়েছেন হান্নান মাসউদ।
২ দিন আগে