ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের দুই দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযান
স্ট্রিম প্রতিবেদকঢাকা

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে দেশব্যাপী দুই দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
শনিবার (১২ সেপ্টেম্বর) সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির ঘোষণা করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী রোববার ও সোমবার (১৩ ও ১৪ সেপ্টেম্বর) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করবে ছাত্রদল।
কর্মসূচির আওতায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মশার প্রজননস্থল চিহ্নিত করে তা বিনষ্ট করা, আশপাশের পরিবেশ পরিষ্কার করা এবং শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যকর শিক্ষার পরিবেশ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।
সংগঠনটির পক্ষ থেকে শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের কর্মসূচিতে অংশ নিয়ে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়েছে।


-7be686-256x144.webp)

-4ee150-256x144.webp)


