স্ট্রিম প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের ৪৮টি ওয়ার্ডে সাংগঠনিক বিস্তৃতি ও আহ্বায়ক কমিটি প্রস্তুতির জন্য সমন্বয় কমিটি হয়েছে। মঙ্গলবার (২৬ মে) এনসিপি ঢাকা মহানগর উত্তরের যুগ্ম সদস্য সচিব (দপ্তর) আব্দুল্লাহ আল মনসুরের পাঠানো বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ঢাকা মহানগর উত্তর এনসিপির আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব ও ভারপ্রাপ্ত সদস্যসচিব সাদিয়া ফারজানা দিনা ৪৮টি ওয়ার্ড কমিটি অনুমোদন করেন। সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ শিশির এসব সংগঠকের নাম সুপারিশ করেন।
প্রতি ওয়ার্ডে চার, পাঁচ, ছয় অথবা সাতজন নানা শ্রেণি-পেশার সংগঠককে নিয়ে সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। আগামী এক মাসের মধ্যে তাদের প্রত্যেক ওয়ার্ডে আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।
ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে এনসিপি সমর্থিত মেয়রপ্রার্থী আরিফুল ইসলাম আদীব বলেন, ৪৮টি ওয়ার্ড সমন্বয় কমিটির মাধ্যমে ঢাকা মহানগর উত্তরের প্রতিটি ওয়ার্ডে এনসিপির সাংগঠনিক ভিত্তি তৈরি হলো। একইসঙ্গে এনসিপির প্রথম মহানগর কমিটি হিসেবে সব ওয়ার্ডে ওয়ার্ড সমন্বয় কমিটি হলো।
আগামীর বৈষম্যহীন, গণতান্ত্রিক ও ইনসাফের বাংলাদেশ এবং নগরী গঠনে এনসিপি ঢাকা মহানগর উত্তর কাজ করে যাবে বলে জানান তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) প্রেসিডেন্ট মাসাতো কান্দার নেতৃত্বে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল।
২১ ঘণ্টা আগে
কার্যকর পরিকল্পনা ছাড়া বাজেটের আকার বৃদ্ধি দেশের জন্য কোনো সুফল আনবে না বলে জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। রোববার (২৪ মে) পুরানা পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটের জন্য একগুচ্ছ প্রস্তাব উপস্থাপন করে দলটি।
১ দিন আগে
ঝিনাইদহ ছাত্রদলের করা মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব তারেক রেজা আদালত থেকে জামিন পেয়েছেন। তবে একই মামলায় জাতীয় যুবশক্তির সংগঠক অয়ন রহমান খান জামিন পাননি।
১ দিন আগে
দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার প্রতিবাদে রাজধানীসহ সারাদেশে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)। শনিবার (২৩ মে) দুপুরে দলের দপ্তর শাখা থেকে পাঠানো জরুরি সাংগঠনিক নির্দেশনায় এই কর্মসূচি পালনের নির্দেশ দেওয়া হয়। আজ বিকেল ৪টায় এই বিক্ষোভ হবে।
৩ দিন আগে