স্ট্রিম প্রতিবেদক

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেকটোরাল অ্যাসিস্ট্যান্সের (ইন্টারন্যাশনাল আইডিয়া) একটি প্রতিনিধিদল। সোমবার (২০ এপ্রিল) জামায়াতের আমিরের সংসদীয় কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশের জাতীয় সংসদের কার্যকারিতা, জুলাই সনদসহ দেশের বর্তমান রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় ইন্টারন্যাশনাল আইডিয়ার প্রতিনিধিরা বাংলাদেশের গণতন্ত্র ও প্রাতিষ্ঠানিক সংহতি জোরদার করায় সহযোগিতার আশ্বাস দেন।
ডা. শফিকুর রহমান গণতন্ত্র ও স্থিতিশীল বাংলাদেশ বিনির্মাণে জামায়াতে ইসলামীর ভূমিকার কথা তুলে ধরেন। তিনি জুলাই সনদ এবং জনগণের গণভোটের রায় বাস্তবায়নে জামায়াতে ইসলামীর দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন।
ইন্টারন্যাশনাল আইডিয়ার এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের পরিচালক লিনা রিক্কিলা তামাং নেতৃত্বে প্রতিনিধিদলে আরও ছিলেন কনস্টিটিউশনাল গভর্নেন্স অ্যান্ড রুল অব ল প্রোগ্রামের প্রধান সুমিত বিসারিয়া। শফিকুর রহমানের সঙ্গে বৈঠকে আরও উপস্থিত ছিলেন তাঁর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা দলের সদস্য আলী আহমাদ মাবরুর এবং ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন।

সরকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন জাতীয় নারী শক্তির সদস্যসচিব ডা. মাহমুদা মিতু। তিনি বলেন, ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ দেশ ছেড়ে পালিয়েছে। এখন সেই জায়গা বিএনপি দখল করেছে।
১ ঘণ্টা আগে
দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজি, দুর্নীতি ও দুঃশাসন দূর না হওয়া পর্যন্ত আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, মুক্তির মঞ্জিলের আন্দোলন গন্তব্যে না পৌঁছানো পর্যন্ত আমরা থামব না।
২৫ জুলাই ২০২৬
বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন সৈকত আরিফ। আর সাধারণ সম্পাদক হয়েছেন ফারহানা মানিক মুনা। শুক্রবার (২৪ জুলাই) দুই দিনব্যাপী সম্মেলন শেষে সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন কমিটির তথ্য জানানো হয়েছে।
২৫ জুলাই ২০২৬
জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছেড়েছে খেলাফত মজলিস। শনিবার (২৫ জুলাই) দুপুরে দলের কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানানো হয়।
২৫ জুলাই ২০২৬