স্ট্রিম প্রতিবেদক

ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর নারী কর্মী বিবি সাওদা সুমিকে গ্রেপ্তারের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তবে এনসিপি তাদের আনুষ্ঠানিক বিবৃতিতে বিবি সাওদা সুমির রাজনৈতিক পরিচয়ের বিষয়টি এড়িয়ে গিয়ে তাকে একজন সাধারণ ‘নাগরিক’ হিসেবে উল্লেখ করেছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) এনসিপির দপ্তর সেল সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক বিবৃতিতে এই প্রতিবাদ জানানো হয়।
বিবৃতিতে এনসিপি জানায়, বিবি সাওদা সুমিকে একটি ফেসবুক পোস্টের কারণে গ্রেপ্তার করা হয়েছে, যা সংবিধানের ৩৯ অনুচ্ছেদে বর্ণিত নাগরিকদের মত প্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি হস্তক্ষেপ। এনসিপি এই ঘটনাকে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার এবং ভিন্নমত দমনের একটি উদাহরণ হিসেবে দেখছে।
বিবৃতিতে আরও বলা হয়, আওয়ামী লীগ সরকারের আমলের দমনমূলক আচরণের পুনরাবৃত্তি বর্তমান সময়ে কাম্য নয়। ২০২৪-এর পরবর্তী সময়ে জনগণের প্রত্যাশা ও অর্জনের সঙ্গে এ ধরনের ঘটনা সাংঘর্ষিক।
এদিকে আদালত সূত্রে জানা গেছে, ভোলা পৌর জামায়াতে ইসলামীর কর্মী বিবি সাওদা সুমিকে মঙ্গলবার দুপুরে জামিন দিয়েছেন জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সৌরভ রায় মিঠু। গত রোববার (৫ এপ্রিল) রাত ১১টার দিকে নিজ বাড়ি থেকে তাকে আটক করেছিল পুলিশ। পরে তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
বিবি সাওদা ভোলা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আব্দুল হালিম বাবলুর স্ত্রী। তাদের একটি তিন বছর বয়সী বাকপ্রতিবন্ধী সন্তান রয়েছে। বিবি সাওদার রাজনৈতিক পরিচয় নিয়ে জেলা জামায়াতের সেক্রেটারি হারুন অর রশিদ গতকাল সোমবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে নিশ্চিত করেন যে সুমি ভোলা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের একজন সক্রিয় নারী কর্মী।

জুলাই গণঅভ্যুত্থান ছিল নিপীড়ন, বৈষম্য ও স্বৈরাচারের বিরুদ্ধে দেশের মানুষের ঐক্যবদ্ধ অবস্থানের বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি জানান, গণভোটে ‘হ্যাঁ’ ভোটদাতাদের ঐক্যবদ্ধ করে জুলাই সনদ বাস্তবায়নে কাজ করা হবে।
১৬ ঘণ্টা আগে
বাংলাদেশে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশইন এবং সীমান্ত হত্যার প্রতিবাদে শুক্রবার (১২ জুন) দেশের সীমান্তবর্তী সব জেলা ও পয়েন্টে প্রতিবাদ সমাবেশ করবে জামায়াত-এনসিপিসহ ১১ দলীয় ঐক্য।
১ দিন আগে
ঢাকার দুই সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে সরকারি টাকায় নির্বাচনী প্রচার চালানোর অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। রাজধানীর নাখালপাড়ার মঙ্গলবার (৯ জুন) বিকেলে এনসিপির বৃক্ষ বিতরণ কর্মসূচিতে এমন মন্তব্য করেন তারা।
১ দিন আগে
জাতীয় সংসদের প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার বাজেট প্রস্তাব দিয়েছে। জিডিপি ১২ দশমিক ১৪ শতাংশের সমান এই বাজেটকে তারা জনমুখী ও বাস্তবসম্মত বলে দাবি করেছে।
২ দিন আগে