হামে শিশুর মৃত্যু

সরকারের পদক্ষেপ ‘কার্যকর’ মনে করছে না জামায়াত

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ৩০ মার্চ ২০২৬, ২০: ৪৮
জামায়াতে ইসলামী লোগো। ছবি: সংগৃহীত
জামায়াতে ইসলামী লোগো। ছবি: সংগৃহীত

দেশে হাম আক্রান্ত হয়ে ৩৮ শিশুর মৃত্যুর ঘটনাকে স্বাস্থ্যসেবা বিভাগের দুর্বলতা হিসেবে দেখছে জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সোমবার (৩০ মার্চ) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন।

তিনি বলেন, চলতি মার্চ মাসে দেশের বিভিন্ন স্থানে হাম রোগে-আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৩২ জন এবং এ বছর মোট ৪৬ শিশুর মৃত্যু ঘটেছে, যা অত্যন্ত মর্মান্তিক। কিন্তু এ বিষয়ে এখন পর্যন্ত সরকারের দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ লক্ষ্য করা যাচ্ছে না।

গোলাম পরওয়ার বলেন, এই পরিস্থিতির জন্য দেশের স্বাস্থ্যসেবা বিভাগের দুর্বলতা ও অব্যবস্থাপনা প্রধানত দায়ী। দেশবাসীর ধারণা– স্বাস্থ্যখাতে ব্যাপক দুর্নীতি ও লুটপাটের কারণেই সামগ্রিক স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়েছে। ফলে জনগণ তাদের সুচিকিৎসা পাওয়ার মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। এমতাবস্থায় হাম নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্যমন্ত্রীর প্রতি আহ্বান জানাচ্ছি।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত