স্ট্রিম প্রতিবেদক

ছাত্রশিবিরকে ‘আক্রমণকারী হয়েও ভিক্টিম কার্ড খেলা’ সংগঠন হিসেবে অভিহিত করে কঠোর সমালোচনা করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। তিনি বলেন, শিবিরের এই আচরণ তাদের রাজনৈতিক দেউলিয়াত্ব প্রকাশ করে এবং গণতান্ত্রিক ছাত্ররাজনীতির পরিবেশ নষ্ট করছে।
বুধবার (২২ এপ্রিল) বিকেলে চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদল নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। মিছিলটি নগরের পুরাতন রেলস্টেশন মাঠ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নিউমার্কেট মোড়ে গিয়ে শেষ হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নাছির উদ্দীন নাছির বলেন, জাতীয়তাবাদী ছাত্রদল ভিন্নমত দমনে বিশ্বাসী নয়; বরং মতের ভিন্নতা থেকেই শক্তি আসে। কিন্তু শিবির ভিন্নমত সহ্য করতে পারে না। তিনি অভিযোগ করেন, শিবির এখন এতটাই দেউলিয়া সংগঠনে পরিণত হয়েছে যে শহীদ ওয়াসিমের সহযোদ্ধা ছাত্রদল নেতা সাইয়েদ হোসাইনকে পর্যন্ত নিজেদের নেতা হিসেবে প্রচার করছে।
নাছির উদ্দীন নাছির আরও বলেন, ফ্যাসিবাদী সময়ে ছাত্রদলের ওপর যত নির্যাতন হয়েছে, তার পেছনে শিবিরের ভূমিকা ছিল। তারা মূলত ছাত্রলীগের ‘হেল্পিং হ্যান্ড’ হিসেবে কাজ করেছে। তিনি দাবি করেন, শিবির মাঠের বাস্তব রাজনীতির চেয়ে অপপ্রচার আর মিথ্যা বয়ানের ওপর বেশি নির্ভরশীল। যেখানেই রাজনৈতিক পরাজয় হয়, সেখানে তারা ‘ভিক্টিম কার্ড’ নামের নতুন নাটক সাজায়।
সমাবেশে ছাত্রদল নেতারা অভিযোগ করেন, বিভিন্ন রাজনৈতিক সংগঠনে ‘গুপ্ত শিবির’ প্রবেশের কারণে সেসব সংগঠন ক্ষতিগ্রস্ত হচ্ছে। সংরক্ষিত নারী আসনের প্রার্থী মনিরা শারমিন ও মাহমুদা মিতুকে ‘গুপ্ত শিবির’ আখ্যা দিয়ে বক্তারা বলেন, তাঁরা এনসিপির কেউ নন। তাঁরা গত দুই বছর ধরে প্রপাগান্ডা ছড়িয়ে ছাত্রসমাজকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। এ বিষয়ে এনসিপিকে সতর্ক থাকার আহ্বান জানান বক্তারা।
চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলমের সভাপতিত্বে এবং সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিনের সঞ্চালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন চবি ছাত্রদলের আহ্বায়ক আলাউদ্দিন মহসিন, উত্তর জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকি এবং দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক রবিউল ইসলাম রবিসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজি, দুর্নীতি ও দুঃশাসন দূর না হওয়া পর্যন্ত আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, মুক্তির মঞ্জিলের আন্দোলন গন্তব্যে না পৌঁছানো পর্যন্ত আমরা থামব না।
১৬ ঘণ্টা আগে
বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন সৈকত আরিফ। আর সাধারণ সম্পাদক হয়েছেন ফারহানা মানিক মুনা। শুক্রবার (২৪ জুলাই) দুই দিনব্যাপী সম্মেলন শেষে সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন কমিটির তথ্য জানানো হয়েছে।
১৮ ঘণ্টা আগে
জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছেড়েছে খেলাফত মজলিস। শনিবার (২৫ জুলাই) দুপুরে দলের কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানানো হয়।
১ দিন আগে
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাঈন আহমেদ এবং শিক্ষা ও গবেষণাবিষয়ক সম্পাদক মেঘমল্লার বসু সংগঠন থেকে পদত্যাগ করেছেন। একসঙ্গে কেন্দ্রীয় সংসদের সহসভাপতি নাজিফা জান্নাতকে সংগঠনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
২৫ জুলাই ২০২৬