স্ট্রিম প্রতিবেদক

সংসদের বিভিন্ন বিষয়ে দক্ষ করে তুলতে দলীয় সংসদ সদস্যদের প্রশিক্ষণ দিয়েছে প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী। গত বুধ ও বৃহস্পতিবার রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়-সংলগ্ন আল ফালাহ মিলনায়তনে দুই দিনব্যাপী এই প্রশিক্ষণ নেন নবনির্বাচিত ৬৮ সংসদ সদস্য।
জানা যায়, দুদিনে পাঁচটি সেশনে সংসদ সদস্যদের প্রশিক্ষণ দিয়েছেন শিক্ষাবিদ, সাবেক আমলা ও অভিজ্ঞতা থাকা দলের সাবেক সংসদ সদস্যরা। ‘ওরিয়েন্টেশন প্রোগ্রাম’ নামের এই কর্মশালায় সংসদ সদস্যদের দায়িত্ব ও বিরোধী দলের সদস্য হিসেবে কৌশলগত ভূমিকার ধারণা দেওয়া হয়। নবনির্বাচিত এমপিরাও প্রশ্ন করে সংসদের বিভিন্ন বিষয় জেনে নেন।
গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হয়। এতে ৬৮ আসনে জয়ী হয়ে জামায়াতে ইসলামী প্রধান বিরোধী দল হিসেবে সংসদে জায়গা করে নেয়। গত ১৭ ফেব্রুয়ারি বিরোধীদলীয় সংসদ সদস্যরা শপথ নেন। এরপর বিরোধীদলীয় নেতা, উপনেতা ও চিফ হুইপ নির্বাচন করা হয়।
জামায়াতের নির্বাচিত সংসদ সদস্যদের বেশির ভাগই এবার প্রথম নির্বাচিত হয়েছেন। জাতীয় সংসদে যাওয়ার পূর্ব অভিজ্ঞতা না থাকায় শপথ নেওয়ার পরদিন থেকে জামায়াত তাদের জন্য প্রশিক্ষণে সংসদীয় কার্যক্রম, বিল-বাজেট, স্থায়ী কমিটির কাজসহ বিভিন্ন বিষয়ে ধারণা দেয়।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের স্ট্রিমকে বলেন, দুই দিনে ৬৮ সংসদ সদস্য প্রশিক্ষণ নিয়েছেন। সংসদ অধিবেশন শুরু হওয়ার পরে এমন আরও প্রশিক্ষণ আয়োজন করা হবে।
তিনি বলেন, আমাদের নির্বাচিত সংসদ সদস্যদের ৫৯ জনই প্রথমবার নির্বাচিত। ফলে সংসদ অধিবেশন তাদের জন্য নতুন অভিজ্ঞতা। তারা যেন নিজের দায়িত্ব ঠিকমতো পালন করতে পারেন, সেজন্য অভিজ্ঞ ও বিশেষজ্ঞ ব্যক্তিদের মাধ্যমে তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
আপাত এই প্রশিক্ষণ সংসদের প্রথম অধিবেশনকে মাথায় রেখে দেওয়া হয়েছে জানিয়ে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ভবিষ্যতে বিশেষ পরিস্থিতিতে আরও প্রশিক্ষণ দেওয়া হবে। দুটি অধিবেশনের মাঝে বিরতির সময় জনপ্রতিনিধিরা প্রশিক্ষণ নেবেন। বিশেষ করে বাজেটের মতো বিশেষায়িত অধিবেশন ঘিরে প্রশিক্ষণ দেওয়া হবে।

-a7b17a.jpeg)
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোটে জিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীও হন। এবার রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনায় তাঁর আসনে উপনির্বাচন নিয়ে শুরু হয়েছে আলোচনা।
১ ঘণ্টা আগে
কাদিয়ানি সম্প্রদায়কে অমুসলিম ঘোষণার দাবি আদায় করতে প্রয়োজেন রাজধানীকে অবরুদ্ধ ও অচল করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
২ ঘণ্টা আগে
বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৭ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১৪ ঘণ্টা আগে