স্ট্রিম প্রতিবেদক

আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে যাচ্ছেন জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। শুক্রবার গণমাধমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জামায়াত।
অন্য বছর ছাত্রশিবিরের পক্ষ থেকে একুশের প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদন, শোভাযাত্রা, আলোচনার মতো আয়োজন থাকলেও জামায়াত আমির কেন্দ্রীয় শহীদ মিনারে যাচ্ছেন এবারই প্রথম।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উপলক্ষে রাষ্ট্রীয় আচার-অনুষ্ঠানের অংশ হিসেবে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করবেন জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। একুশের প্রথম প্রহরে (শুক্রবার রাত ১২টা ১ মিনিটে) ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে তাঁর সঙ্গে থাকবেন চিফ হুইপ নাহিদ ইসলামসহ ১১ দলীয় ঐক্যের নবনির্বাচিত সংসদ সংসদরাও।
কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষ ডা. শফিকুর রহমান আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের কবর জিয়ারত করতে যাবেন। সেখানে তাদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করবেন তিনি।

-a7b17a.jpeg)
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোটে জিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীও হন। এবার রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনায় তাঁর আসনে উপনির্বাচন নিয়ে শুরু হয়েছে আলোচনা।
১ ঘণ্টা আগে
কাদিয়ানি সম্প্রদায়কে অমুসলিম ঘোষণার দাবি আদায় করতে প্রয়োজেন রাজধানীকে অবরুদ্ধ ও অচল করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
২ ঘণ্টা আগে
বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৭ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১৪ ঘণ্টা আগে