স্ট্রিম প্রতিবেদক

বেসরকারি ‘এখন টেলিভিশন’ ও রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা ‘বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)’– এর ঘটনা অশুভ সংস্কৃতির আভাস দিচ্ছে বলে মন্তব্য করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শুক্রবার সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে দলটি সাংবাদিক হয়রানি বন্ধের দাবি জানিয়েছে।
ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফের পাঠানো বিবৃতিতে বলা হয়, বাসসের প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদের সঙ্গে যে আচরণ করা হয়েছে, তা দুঃখজনক। তার ব্যাপারে কারও যৌক্তিক কোনো অভিযোগ থাকলে তা সুরাহা করার আইনি ব্যবস্থা আছে। সেটি চর্চা না করে এক ধরনের মব তৈরি করে তাকে অপদস্ত করা কোনোভাবে সমর্থনযোগ্য নয়।
অন্যদিকে, এখন টিভিতে সরকার গঠনের দিনেই চারজন সাংবাদিককে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোকে ‘একটি অশুভ আলামত’ মন্তব্য করেছে দলটি। বিবৃতিতে বলা হয়, যে কারণ দেখিয়ে ছুটি দেওয়া হয়েছে, তা অস্পষ্ট ও উদ্দেশ্যপ্রণোদিত। কোনো ধরনের ব্যাখ্যা না চাওয়া, আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে কাউকে চাকরিচ্যুত করা অমানবিক ও স্বেচ্ছাচারী আচরণ।
বিবৃতিতে বলা হয়, আমরা উভয় ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে সাংবাদিক মাহমুদ রাকিব, আজহারুল ইসলাম, মুজাহিদ শুভ ও বেলায়েত হোসাইনের বাধ্যতামূলক ছুটি প্রত্যাহার করে চাকরিতে পুনর্বহালের জোর দাবি জানাচ্ছি।

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৫ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১১ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ। বিএনপি নেতাকর্মীরা দিনটিতে ২০১৬ সাল থেকে কোনো কর্মসূচির পরিবর্তে মিলাদ ও দোয়া মাহফিল করে আসছেন। শনিবারও কেক কেটে জন্মদিন পালন না করার সিদ্ধান্ত হয়েছে।
১১ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি সরকারে ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত খাম্বা ছিল কিন্তু বিদ্যুৎ ছিল না। এখনো একই দশা। মাত্র পাঁচ মাসেই লোডশেডিংয়ের রেকর্ড ভেঙেছে এই সরকার।
১৪ আগস্ট ২০২৬