স্ট্রিম প্রতিবেদক

পবিত্র রমজান মাসে ইফতারের সময় বিদ্যুৎ খাতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে সিএনজি স্টেশন বন্ধ রাখার সূচি পুনর্নির্ধারণ করেছে সরকার। একইসঙ্গে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যান চলাচল স্বাভাবিক রাখতে নির্দিষ্ট সময়ের জন্য সিএনজি ও ফিলিং স্টেশন সার্বক্ষণিক খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, গ্যাস বিতরণ নেটওয়ার্কে স্বল্প-চাপ পরিস্থিতি নিরসন এবং রমজানে বিদ্যুৎ শ্রেণিতে গ্যাসের বাড়তি চাহিদা পূরণের লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, আগামী ১৪ মার্চ পর্যন্ত সারা দেশে সিএনজি স্টেশনগুলো প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত বন্ধ থাকবে। এর ফলে আগে সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত যে তিন ঘণ্টা বন্ধ ছিল, তা বাড়িয়ে মোট ৬ ঘণ্টা করা হলো।
অন্যদিকে, আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মহাসড়কে যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন রাখতে ১৫ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত সিএনজি ও ফিলিং স্টেশন সার্বক্ষণিক খোলা রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।
ঈদ পরবর্তী সময়ে অর্থাৎ ২৬ মার্চ থেকে আবার আগের নিয়ম অনুযায়ী প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ থাকবে। এ সিদ্ধান্তের ফলে রমজানে বিদ্যুৎ উৎপাদনে গ্যাস সরবরাহ স্থিতিশীল থাকবে এবং ঈদযাত্রায় যানবাহনের জ্বালানি সংকট তৈরি হবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

.png)

পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ১৭ বছর আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে জুলাই গণ-অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছে বিএনপি।
১৮ মিনিট আগে
দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুর চৌধুরীকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৮ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত-২-এর বিচারক আয়েশা নাসরিন এই রায় ঘোষণা করেন। দুদকের আইনজীবী এস এম আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
১৯ মিনিট আগে
দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে নিহত ৬ বাংলাদেশির মধ্যে ৫ জনেরই বাড়ি নারায়ণগঞ্জ সদর উপজেলা। অপরজনের বাড়ি মুন্সিগঞ্জে বলে জানা গেছে। মঙ্গলবার সকালে প্রবাসীদের মাধ্যমে নিহতদের পরিবারে এই খবর পৌঁছে। এর আগে সোমবার রাত ৩টার দিকে আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউনের এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
বিসিএস শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি ও পদায়নে নতুন নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন এই নীতিমালায় কর্মকর্তাদের এক কর্মস্থলে অবস্থানের ন্যূনতম সময়সীমা দুই বছর নির্ধারণ করা হয়েছে।
১ ঘণ্টা আগে