স্ট্রিম প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ভবিষ্যৎ রাষ্ট্রকাঠামো নিয়ে নিজেদের পরিকল্পনা জানাতে ইশতেহার ঘোষণা করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার (৩০ জানুয়ারি) রাজধানীর গুলশানে ‘লেকশোর গ্র্যান্ড হোটেল’-এ দলটির নির্বাচনী ইশতেহার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।
এনসিপির এই ইশতেহারের নাম দেওয়া হয়েছে ‘তারুণ্য ও মর্যাদার ইশতেহার’। ইশতেহার ঘোষণার অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।
দলীয় সূত্র জানিয়েছে, দেশ ও জনগণের কল্যাণে এনসিপির রাজনৈতিক লক্ষ্য ও সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা আজ জাতির সামনে তুলে ধরা হবে। এই ইশতেহারে দলটির প্রধান স্লোগান থাকছে—‘নতুন চোখে বাংলাদেশ’।
এনসিপির নির্বাচনী মিডিয়া উপকমিটির প্রধান মাহবুব আলম জানান, তাঁদের ইশতেহারের মূল দর্শন হলো—‘সুশাসন, সংস্কার ও সার্বভৌমত্ব’।
তিনি আরও বলেন, ‘আমরা তারুণ্যনির্ভর ও মর্যাদাপূর্ণ একটি রাষ্ট্র গড়তে চাই। তাই আমাদের ইশতেহারে নারী অধিকার, কর্মসংস্থান সৃষ্টি, আধুনিক শিক্ষানীতি এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলার মতো বিষয়গুলো সর্বোচ্চ গুরুত্ব পাবে।’

-a7b17a.jpeg)
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোটে জিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীও হন। এবার রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনায় তাঁর আসনে উপনির্বাচন নিয়ে শুরু হয়েছে আলোচনা।
১ ঘণ্টা আগে
কাদিয়ানি সম্প্রদায়কে অমুসলিম ঘোষণার দাবি আদায় করতে প্রয়োজেন রাজধানীকে অবরুদ্ধ ও অচল করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
২ ঘণ্টা আগে
বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৭ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১৪ ঘণ্টা আগে