স্ট্রিম প্রতিবেদক

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সোমবার (২০ এপ্রিল) চট্টগ্রামের ফটিকছড়ির আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎ শেষে আসিফ মাহমুদ সাংবাদিকদের বলেন, ‘মূলত হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাৎ করতে এবং তাঁর দোয়া নিতে এসেছি। হেফাজতের প্রয়াত দুই আমিরের কবর জিয়ারত করার উদ্দেশ্যেই এখানে আসা। এ ছাড়া মাদ্রাসার দায়িত্বশীলদের সঙ্গেও মতবিনিময় করেছি।’
জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতিচারণ করে আসিফ মাহমুদ বলেন, ‘১৮ জুলাই এই মাদ্রাসা থেকে বিশাল মিছিল বের হয়েছিল। জুলাই আন্দোলনের পুরো সময়জুড়ে সারা দেশে হেফাজতে ইসলামের নেতা-কর্মী ও মাদ্রাসার শিক্ষার্থীরা আমাদের সমর্থন জুগিয়েছিলেন। সেই কৃতজ্ঞতাবোধ থেকেই এই সফর। রাজপথে আমাদের যে সম্পর্ক তৈরি হয়েছিল, তা আগামী দিনে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে এবং একটি নতুন দেশ গড়ার ক্ষেত্রে অব্যাহত থাকবে।’
সিটি করপোরেশন নির্বাচনে সমর্থন বা দোয়া চাওয়ার বিষয়ে জানতে চাইলে আসিফ মাহমুদ বলেন, ‘যেহেতু নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে, তাই দোয়া নেওয়ার বিষয়টি তো আছেই। তবে আমি যখন উপদেষ্টার দায়িত্বে ছিলাম, তখন ২০১৩ সালের শাপলা চত্বর ও মোদিবিরোধী আন্দোলনে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নিয়েছিলাম। প্রায় ১২ বছর তাঁরা সেই স্বীকৃতি থেকে বঞ্চিত ছিলেন। সেই জায়গা থেকেই তাঁদের সঙ্গে আমাদের একধরনের আত্মিক সম্পর্ক তৈরি হয়েছে।’

সরকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন জাতীয় নারী শক্তির সদস্যসচিব ডা. মাহমুদা মিতু। তিনি বলেন, ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ দেশ ছেড়ে পালিয়েছে। এখন সেই জায়গা বিএনপি দখল করেছে।
১ ঘণ্টা আগে
দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজি, দুর্নীতি ও দুঃশাসন দূর না হওয়া পর্যন্ত আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, মুক্তির মঞ্জিলের আন্দোলন গন্তব্যে না পৌঁছানো পর্যন্ত আমরা থামব না।
২৫ জুলাই ২০২৬
বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন সৈকত আরিফ। আর সাধারণ সম্পাদক হয়েছেন ফারহানা মানিক মুনা। শুক্রবার (২৪ জুলাই) দুই দিনব্যাপী সম্মেলন শেষে সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন কমিটির তথ্য জানানো হয়েছে।
২৫ জুলাই ২০২৬
জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছেড়েছে খেলাফত মজলিস। শনিবার (২৫ জুলাই) দুপুরে দলের কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানানো হয়।
২৫ জুলাই ২০২৬