স্ট্রিম প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ‘শাপলা কলি’ প্রতীকে ৩০০ আসনে প্রার্থী দেবে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।
মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে দেশবাসীর উদ্দেশে দেওয়া এক ভিডিওবার্তায় এ কথা জানান তিনি।
চলতি মাসেই দলটি তাদের প্রার্থী তালিকা চূড়ান্ত করবে বলে জানানো হয় ভিডিওবার্তায়।
নাহিদ ইসলাম বলেন, ' আমাদের কাগজপত্র ঠিক থাকা সত্ত্বেও নির্বাচন কমিশন আমাদের প্রত্যাশিত মার্কা “শাপলা” দিতে গড়িমসি করে। অবশেষে এনসিপি শাপলা না পেলেও শাপলা কলি প্রতীক পেয়েছে।'
নাহিদ ইসলাম আরও বলেন, 'জুলাই পদযাত্রায় আমরা মানুষের দ্বারে দ্বারে গিয়েছি। মানুষের সাড়াও পেয়েছি। পরবর্তী পুরোটা সময় মানুষের পাশে থেকে আমরা মানুষের জন্য কাজ করেছি। আমরা জুলাই সনদের জন্য সারা দেশে সংস্কারের পক্ষে জনমত তৈরি করেছি। বিচারের জন্য আমরা এখনও কথা বলে যাচ্ছি।'
ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রস্তুতির কথা জানিয়ে নাহিদ বলেন, 'আমরা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি। ৩০০ আসনে প্রার্থী দেব ইনশাআল্লাহ।'
এনসিপি থেকে যারা নির্বাচন করতে চান তাদেরও প্রস্তুতি নেওয়া আহ্বান জানিয়েছেন তিনি।

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৫ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১২ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ। বিএনপি নেতাকর্মীরা দিনটিতে ২০১৬ সাল থেকে কোনো কর্মসূচির পরিবর্তে মিলাদ ও দোয়া মাহফিল করে আসছেন। শনিবারও কেক কেটে জন্মদিন পালন না করার সিদ্ধান্ত হয়েছে।
১২ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি সরকারে ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত খাম্বা ছিল কিন্তু বিদ্যুৎ ছিল না। এখনো একই দশা। মাত্র পাঁচ মাসেই লোডশেডিংয়ের রেকর্ড ভেঙেছে এই সরকার।
১৪ আগস্ট ২০২৬