স্ট্রিম প্রতিবেদক

সব জল্পনার অবসান ঘটিয়ে ফিফা ফুটবল বিশ্বকাপ সরাসরি দেখাবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। এজন্য সম্প্রচারের স্বত্ব কিনতে যাচ্ছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানটি।
সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) প্রায় ৭২ কোটি ৭০ লাখ ৫৭ হাজার টাকায় আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন (ফিফা) থেকে ‘অল মিডিয়া রাইটস’ বা সম্প্রচার স্বত্ব কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
রোববার (৭ জুন) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বৈঠক শেষে জানানো হয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ টেলিভিশন সরাসরি ক্রয় পদ্ধতিতে ফিফা থেকে সম্প্রচার স্বত্ব কেনার প্রস্তাব প্রথম সভায় নীতিগত অনুমোদন দেওয়া হয়। পরে সভায় এর আর্থিক ব্যয়ের প্রস্তাব অনুমোদিত হয়।
প্রস্তাব অনুযায়ী, ফিফা ওয়ার্ল্ড কাপ-২০২৬-এর যাবতীয় মিডিয়া রাইটস কেনার জন্য সরবরাহকারী প্রতিষ্ঠান হিসেবে সরাসরি ফিফার সঙ্গে চুক্তি করবে বিটিভি কর্তৃপক্ষ। বাংলাদেশের ফুটবলপ্রেমীরা যাতে সহজেই বিশ্বকাপের খেলাগুলো দেখতে পারেন, তা নিশ্চিত করতে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানটি বড় অঙ্কের বিনিয়োগ করছে।
সরাসরি ক্রয় পদ্ধতিতে কোনো আন্তর্জাতিক সংস্থার কাছ থেকে সরাসরি এমন স্বত্ব কেনা বাংলাদেশে এই প্রথম নয়। তবে এবারের বিশ্বকাপের জন্য সরকারের বড় অঙ্কের বরাদ্দকে ইতবাচক হিসেবে দেখা হচ্ছে।
আগেও বিটিভি বিভিন্ন সময় বড় আন্তর্জাতিক ক্রীড়া আসর সরাসরি সম্প্রচার করেছে। এবারের বিশ্বকাপের পূর্ণাঙ্গ মিডিয়া স্বত্বও তাদের অধীনে থাকবে। ফলে টেলিভিশন ছাড়াও ডিজিটাল প্ল্যাটফর্মে খেলা দেখানোর বিষয়ে একক সিদ্ধান্ত নিতে পারবে বিটিভি।

মাঠের বাইরে একের পর এক সমালোচনা। সাম্প্রতিক কাণ্ডে প্রশ্ন উঠেছে তাঁর পেশাদারিত্ব নিয়ে। তবে মাঠে নেমে দুই গোল করে সমালোচকদের জবাব দিলেন তিনি।
৩ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন নাহিদ রানা। প্রথম টেস্টে অনিশ্চিত লিটন দাস ফিরতে পারেন শেষ টেস্টে। শনিবার (২৫ জুলাই) সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য দিয়েছে বিসিবি।
২০ ঘণ্টা আগে
দুই দশকের বেশি সময় ধরে ফুটবল মাঠে পর্তুগালের ভরসার নাম ক্রিশ্চিয়ানো রোনালদো। বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারে খেলেছেন ছয়টি বিশ্বকাপ। উয়েফার লিগের ম্যাচের মধ্য দিয়ে শেষ হতে যাচ্ছে তাঁর ক্যারিয়ার।
২৫ জুলাই ২০২৬
বিশ্বকাপ ফাইনাল শেষে কোটি ফুটবলপ্রেমীর হৃদয়ে একটি প্রশ্ন জেগেছিল, তবে কি মহাকাব্যের শেষ পাতাটি পড়া হয়ে গেল? স্পেনের বিপক্ষে ১-০ গোলের হৃদয়ভাঙা হারের পর সবাই যখন ধরে নিয়েছিলেন, নীল-সাদা জার্সিতে বোধহয় শেষবারের মতো লিওনেল মেসি মাঠে নেমেছেন, ঠিক তখনই স্বস্তির খবর পেলেন তাঁর ভক্তরা।
২৪ জুলাই ২০২৬