স্পোর্টস ডেস্ক

২০২৬ বিশ্বকাপ ও গোল্ডেন বলজয়ী স্প্যানিশ তারকা রদ্রি এর্নান্দেসকে দলে ভেড়াতে ইউরোপের জায়ান্ট ক্লাবগুলোর মধ্যে দলবদল বাজারে নতুন লড়াই শুরু হয়েছে। স্প্যানিশ মিডিয়া ও আরএমসি স্পোর্টের সাংবাদিক ফাব্রিস হকিন্সের দাবি, সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদের সঙ্গে রদ্রির গোপন ও মৌখিক সমঝোতা প্রায় চূড়ান্ত।
তবে রিয়াল মাদ্রিদের সেই পরিকল্পনায় হানা দিয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা এবং ফরাসি ক্লাব পিএসজি। অন্যদিকে ম্যানচেস্টার সিটির নতুন কোচ এনজো মারেস্কা দলের মাঝমাঠের এই কাণ্ডারিকে সহজে হাতছাড়া করতে চান না। ২০২৭ পর্যন্ত চুক্তির মেয়াদ থাকলেও, সিটির হাতে গ্রীষ্মকালীন দলবদলই বড় অঙ্কে অর্থ তোলার শেষ সুযোগ। এই তারকাকে ছাড়তে ১০০ মিলিয়ন ইউরো বা প্রায় ১ হাজার ৩০০ কোটি টাকা দাবি করছে সিটি।
অন্যদিকে, বার্সেলোনার ডাচ মিডফিল্ডার ফ্রাঙ্কি ডি ইয়ংয়ের অস্ত্রোপচারের কারণে দলটির মাঝমাঠে বড় শূন্যতা তৈরি হয়েছে। সেই শূন্যতা পূরণে ডিফেন্সিভ মিডফিল্ডার রদ্রিকে পেতে চাইছে কাতালানরা।
বিইএন স্পোর্টের তথ্যমতে, আর্থিক সংকটে জর্জরিত বার্সেলোনা রদ্রিকে দলে ভেড়াতে জুলিয়ান আলভারেজকে কেনার মতো একটি বিশেষ আর্থিক পরিকল্পনা বা মাস্টারপ্ল্যান তৈরি করছে।
শেষ পর্যন্ত রদ্রি রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা বা পিএসজির মধ্যে কাকে বেছে নেন, সেটাই এখন দেখার বিষয়।

মাঠের বাইরে একের পর এক সমালোচনা। সাম্প্রতিক কাণ্ডে প্রশ্ন উঠেছে তাঁর পেশাদারিত্ব নিয়ে। তবে মাঠে নেমে দুই গোল করে সমালোচকদের জবাব দিলেন তিনি।
৫ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন নাহিদ রানা। প্রথম টেস্টে অনিশ্চিত লিটন দাস ফিরতে পারেন শেষ টেস্টে। শনিবার (২৫ জুলাই) সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য দিয়েছে বিসিবি।
১ দিন আগে
দুই দশকের বেশি সময় ধরে ফুটবল মাঠে পর্তুগালের ভরসার নাম ক্রিশ্চিয়ানো রোনালদো। বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারে খেলেছেন ছয়টি বিশ্বকাপ। উয়েফার লিগের ম্যাচের মধ্য দিয়ে শেষ হতে যাচ্ছে তাঁর ক্যারিয়ার।
২৫ জুলাই ২০২৬
বিশ্বকাপ ফাইনাল শেষে কোটি ফুটবলপ্রেমীর হৃদয়ে একটি প্রশ্ন জেগেছিল, তবে কি মহাকাব্যের শেষ পাতাটি পড়া হয়ে গেল? স্পেনের বিপক্ষে ১-০ গোলের হৃদয়ভাঙা হারের পর সবাই যখন ধরে নিয়েছিলেন, নীল-সাদা জার্সিতে বোধহয় শেষবারের মতো লিওনেল মেসি মাঠে নেমেছেন, ঠিক তখনই স্বস্তির খবর পেলেন তাঁর ভক্তরা।
২৪ জুলাই ২০২৬