স্পোর্টস ডেস্ক

টানা ৮ বার বিশ্বকাপে খেলার প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশ জাপান। কাতার বিশ্বকাপে জার্মানি ও স্পেনকে হারিয়ে চমকে দেওয়া দলটি এবারের বিশ্বকাপে নিজেদের সেরা সাফল্যের লক্ষ্যেই মাঠে নামবে।
১৯৯৮ বিশ্বকাপে অভিষেক হওয়া জাপানের ঝুলিতে আছে ২০০২, ২০১০, ২০১৮ এবং ২০২২ বিশ্বকাপে শেষ ১৬-তে খেলার অভিজ্ঞতা। ফিফা র্যাঙ্কিংয়ে ১৮তম দলটি ফুটবল ভক্তদের কাছে ‘ব্লু সামুরাই’ নামে পরিচিত।
বিশ্বকাপে জাপানের ডাগআউট সামলাবেন দেশটির সাবেক খেলোয়াড় হাজিমে মোরিয়াসু। ২০১৮ সালের আগস্ট থেকে মোরিয়াসুর অধীনেই কাউন্টার-প্রেসিং ও দ্রুতগতির ফুটবলে নিজেদের স্বাক্ষরতার পরিচয় দিয়েছে দলটি। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে গত মার্চ মাসে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে আরও বেশি উজ্জীবিত ব্লু সামুরাইরা।
গত ১৫ মে টোকিওতে সংবাদ সম্মেলনে বিশ্বকাপের ২৬ সদস্যের দল ঘোষণা করেন মোরিয়াসু। ইনজুরির কারণে দলে জায়গা হয়নি প্রিমিয়ার লিগে ব্রাইটনের হয়ে খেলা তারকা কাওরু মিতোমার। এই উইঙ্গার ছাড়া জাপানের বিশ্বকাপ মিশন কঠিন হতে যাচ্ছে বলে মনে করছেন ফুটবলবোদ্ধারা।
বিশ্বকাপ দলের অধিনায়কের দায়িত্বে থাকবেন লিভারপুলের অভিজ্ঞ মিডফিল্ডার ওয়াতারু এনদো। এ ছাড়া মাঝমাঠ ও আক্রমণে প্রিমিয়ার লিগের তারকা দাইচি কামাদা এবং আও তানাকার ওপর ভরসা রাখছে দল।

বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডে ছয় ম্যাচের সব কটি জিতে তৃতীয় রাউন্ডে যায় জাপান। তৃতীয় রাউন্ডে ১০ ম্যাচে সাত জয়, দুই ড্র ও এক পরাজয়ে ২৩ পয়েন্ট নিয়ে এশিয়ার প্রথম দল হিসেবে সরাসরি ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে তারা।
বিশ্বকাপে জাপান লড়বে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ‘এফ’ গ্রুপে। ১৫ জুন নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু হবে। এরপর ২১ জুন তিউনিসিয়া এবং ২৬ জুন সুইডেনের মুখোমুখি হবে তারা।
বাছাইপর্বে ৮ গোল করা আয়াসে উয়েদা বিশ্বকাপে জাপানের তুরুপের তাস। ডাচ ক্লাব ফেইয়েনোর্ডের হয়ে ২৫-২৬ মৌসুমে ৩১ ম্যাচে ২৫ গোল করা উয়েদার সঙ্গে রাইট উইঙ্গার তাকেফুসা কুবোর যুগলবন্দিই দলটির মূল শক্তি।
ফুটবল বিশেষজ্ঞরা বলছেন, এফ গ্রুপে পরিষ্কার ফেভারিট নেদারল্যান্ডস। মূল লড়াই হবে সুইডেন ও জাপানের। প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে আটকাতে এবং তিউনিসিয়াকে হারাতে পারলে, সুইডেন ম্যাচের আগেই নকআউট নিশ্চিত হতে পারে জাপানের।
গোলরক্ষক: জিওন সুজুকি, কেইসুকে ওসাকো, তোমোকি হায়াকাওয়া।
রক্ষণ: ইউতো নাগাতোমো, শোগো তানিগুচি, কো ইতাকুরা, সুয়োশি ওয়াতানাবে, তাকেহিরো তোমিয়াসু, হিরোকি ইতো, আয়ুমু সেকো, ইউকিনারি সুগাওয়ারা, জুন্নোসুকে সুজুকি।
মাঝমাঠ ও আক্রমণ: ওয়াতারু এনদো, জুনিয়া ইতো, দাইচি কামাদা, কোকি ওগাওয়া, দাইজেন মায়েদা, রিতসু দোয়ান, আয়াসে উয়েদা, আও তানাকা, কেইতো নাকামুরা, কাইশু সানো, তাকেফুসা কুবো, ইউইতো সুজুকি, কেন্টো শিওগাই, কেইসুকে গোতো।

মাঠের বাইরে একের পর এক সমালোচনা। সাম্প্রতিক কাণ্ডে প্রশ্ন উঠেছে তাঁর পেশাদারিত্ব নিয়ে। তবে মাঠে নেমে দুই গোল করে সমালোচকদের জবাব দিলেন তিনি।
২ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন নাহিদ রানা। প্রথম টেস্টে অনিশ্চিত লিটন দাস ফিরতে পারেন শেষ টেস্টে। শনিবার (২৫ জুলাই) সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য দিয়েছে বিসিবি।
২০ ঘণ্টা আগে
দুই দশকের বেশি সময় ধরে ফুটবল মাঠে পর্তুগালের ভরসার নাম ক্রিশ্চিয়ানো রোনালদো। বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারে খেলেছেন ছয়টি বিশ্বকাপ। উয়েফার লিগের ম্যাচের মধ্য দিয়ে শেষ হতে যাচ্ছে তাঁর ক্যারিয়ার।
২৫ জুলাই ২০২৬
বিশ্বকাপ ফাইনাল শেষে কোটি ফুটবলপ্রেমীর হৃদয়ে একটি প্রশ্ন জেগেছিল, তবে কি মহাকাব্যের শেষ পাতাটি পড়া হয়ে গেল? স্পেনের বিপক্ষে ১-০ গোলের হৃদয়ভাঙা হারের পর সবাই যখন ধরে নিয়েছিলেন, নীল-সাদা জার্সিতে বোধহয় শেষবারের মতো লিওনেল মেসি মাঠে নেমেছেন, ঠিক তখনই স্বস্তির খবর পেলেন তাঁর ভক্তরা।
২৪ জুলাই ২০২৬