স্ট্রিম প্রতিবেদক

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের (পুরুষ) প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক অধিনায়ক টমাস ডুলি। শুক্রবার (২২ মে) তাঁর নিয়োগের বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তিনি এরইমধ্যে ঢাকায় পৌঁছেছেন।
বাংলাদেশের দায়িত্ব নেওয়ার আগে গায়ানা জাতীয় ফুটবল দলের প্রধান কোচ ছিলেন ৬৫ বছরের ডুলি। সেখানে তাঁর অধীনে খেলা চারটি ম্যাচের সবকটিতেই জয় পেয়েছে গায়ানা। শতভাগ জয়ের সেই আত্মবিশ্বাস নিয়েই আজ ঢাকায় পা রেখেছেন ডুলি।
খেলোয়াড় ও কোচ হিসেবে ডুলির রয়েছে দীর্ঘ ৪৩ বছরের অভিজ্ঞতা। যুক্তরাষ্ট্রের জাতীয় দলে ডিফেন্সিভ ও সেন্ট্রাল মিডফিল্ডার পজিশনে ৮১ ম্যাচে মাঠে নেমে করেছেন ৭ গোল গোল। বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের হয়ে মাঠে নামেন ১৯৯৪ সালে। ১৯৯৮ সালের বিশ্বকাপে দলকে দেন নেতৃত্ব। এ ছাড়া ১৯৯৩ ও ১৯৯৫ সালের কোপা আমেরিকা দলেও ছিলেন তিনি।
খেলোয়াড় জীবন টমাস ডুলি খেলেছেন মূলত জার্মান লীগে। বুন্দেস লিগায় ১৯৯ ম্যাচে ২০টি গোল ও ৬টি অ্যাসিস্ট রয়েছে তাঁর ঝুলিতে। জিতেছেন বুন্দেসলিগা শিরোপা, জার্মান কাপ, জার্মান সুপার কাপ ও ইন্টারটোটো কাপ। জার্মান ক্লাব এফসি শালকের হয়ে ১৯৯৬-৯৭ মৌসুমে উয়েফা কাপ জয়ী দলেও ছিলেন তিনি।
এর বাইরে বুন্দেসলিগার দ্বিতীয় বিভাগের দল এফসি হোমবার্গকে লীগের শীর্ষ স্তরে উন্নীত করতে বিশেষ ভূমিকা রাখেন তিনি।
বুট জোড়া তুলে রাখার পর ২০০১-২০০২ মৌসুমে কোচিংয়ে নামেন ডুলি। বিখ্যাত জার্মান কোচ ইউর্গেন ক্লিন্সম্যানের অধীনে ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র জাতীয় দলের সহকারী কোচের দায়িত্ব সামলান।
প্রধান কোচ হিসেবে তাঁর যাত্রা শুরু হয় এশিয়ায়। ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত ফিলিপাইন জাতীয় দলের প্রধান কোচ ছিলেন। তাঁর অধীনে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো ২০১৯ এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করে দেশটি। ফিলিপাইন ইতিহাসে সর্বোচ্চ ১১১তম ফিফা র্যাঙ্কিংও পায় তার অধীনে।
এশিয়ান ক্লাবেও মুন্সীয়ানা দেখিয়েছেন ডুলি। ২০১৯-২০ মৌসুমে ভিয়েটেল এফসি ভিয়েতনামিজ লিগ চ্যাম্পিয়ন হয় তাঁর অধীনে। এ ছাড়া মালয়েশিয়ার ক্লাব শ্রী পাহাং এফসির ডাগআউটও সামলেছেন তিনি। ফুটবলের উন্নয়নে ‘ডুলি সকার ইউনিভার্সিটি’র প্রতিষ্ঠাতাও তিনি।
বাংলাদেশ ফুটবল দল বর্তমানে বড় রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। দলে তরুণ ও প্রতিভাবান ফুটবলারদের ছড়াছড়ি। তারুণ্যের গতি আর সম্ভাবনাকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আরও বেশি প্রতিযোগিতামূলক ও আধুনিক ফুটবল খেলায় দলকে অভ্যস্ত করে তোলাই হবে ডুলির প্রধান চ্যালেঞ্জ। মাঠের রণকৌশলে এই জার্মান ট্যাকটিশিয়ান বাংলাদেশকে কতদূর নিয়ে যেতে পারেন, সেটাই এখন দেখার বিষয়।

মাঠের বাইরে একের পর এক সমালোচনা। সাম্প্রতিক কাণ্ডে প্রশ্ন উঠেছে তাঁর পেশাদারিত্ব নিয়ে। তবে মাঠে নেমে দুই গোল করে সমালোচকদের জবাব দিলেন তিনি।
২ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন নাহিদ রানা। প্রথম টেস্টে অনিশ্চিত লিটন দাস ফিরতে পারেন শেষ টেস্টে। শনিবার (২৫ জুলাই) সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য দিয়েছে বিসিবি।
১৯ ঘণ্টা আগে
দুই দশকের বেশি সময় ধরে ফুটবল মাঠে পর্তুগালের ভরসার নাম ক্রিশ্চিয়ানো রোনালদো। বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারে খেলেছেন ছয়টি বিশ্বকাপ। উয়েফার লিগের ম্যাচের মধ্য দিয়ে শেষ হতে যাচ্ছে তাঁর ক্যারিয়ার।
২৫ জুলাই ২০২৬
বিশ্বকাপ ফাইনাল শেষে কোটি ফুটবলপ্রেমীর হৃদয়ে একটি প্রশ্ন জেগেছিল, তবে কি মহাকাব্যের শেষ পাতাটি পড়া হয়ে গেল? স্পেনের বিপক্ষে ১-০ গোলের হৃদয়ভাঙা হারের পর সবাই যখন ধরে নিয়েছিলেন, নীল-সাদা জার্সিতে বোধহয় শেষবারের মতো লিওনেল মেসি মাঠে নেমেছেন, ঠিক তখনই স্বস্তির খবর পেলেন তাঁর ভক্তরা।
২৪ জুলাই ২০২৬