স্ট্রিম প্রতিবেদক

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে জশ ইংলিসের উইকেট পাওয়ার পর আগ্রাসী আচরণের মাশুল হিসেবে আইসিসির থেকে ডিমেরিট পয়েন্ট পেয়েছেন নাহিদ রানা। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে আইসিসি।
আইসিসির আচরণবিধির ২.৫ ধারা ভঙ্গের এই অপরাধটি লেভেল-১ পর্যায়ের অপরাধ হিসেবে গণ্য করা হয়। আর এই অপরাধের সর্বনিম্ন শাস্তি হলো আনুষ্ঠানিক তিরস্কার। তবে পরিস্থিতি গুরুতর হলে আবার সর্বোচ্চ শাস্তি হিসেবে ম্যাচ ফির ৫০ শতাংশ পর্যন্ত জরিমানা এবং এক বা দুটি ডিমেরিট পয়েন্ট দেওয়ারও বিধান রয়েছে।
অস্ট্রেলিয়ার ব্যাটিং ইনিংসের ১১তম ওভারে নাহিদ রানার বলে জশ ইংলিস আউট হওয়ার পর সতীর্থদের জড়িয়ে ধরার বদলে নাহিদ সরাসরি এগিয়ে যান বিদায়ী ব্যাটসম্যানের দিকে। আইসিসির ভাষ্যমতে, আউট হওয়া ব্যাটাসম্যানের দিকে গিয়ে উস্কানিমূলক মন্তব্য করেন নাহিদ। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা মনে করে, এমন আচরণ মাঠের পরিস্থিতিকে যেকোনো মুহূর্তে অশান্ত করে তুলতে পারত।
মাঠের দুই আম্পায়ার অ্যালেক্স ওয়ার্ফ, গাজী সোহেল, তৃতীয় আম্পায়ার আহসান রাজা এবং চতুর্থ আম্পায়ার মোর্শেদ আলী খান সম্মিলিতভাবে নাহিদের বিরুদ্ধে এই আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনেছিলেন।
তবে ম্যাচে নিজের ভুল বুঝতেও সময় নেননি এই গতি তারকা। ম্যাচ শেষে আইসিসি আন্তর্জাতিক ম্যাচ রেফারিদের প্যানেলের সদস্য প্রকাশ ভাটের কাছে নিজের করা অপরাধ স্বীকার করে নেন তিনি। রেফারি যে শাস্তি প্রস্তাব করেছিলেন, তা-ও তিনি মেনে নেন।

বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিশ্বজয়ের পর মেটলাইফ স্টেডিয়ামে আনন্দে মেতে উঠেছে লামিন ইয়ামালের ছোট ভাই কেইন ইয়ামাল। একই রাতে হাজার মাইল দূরের যুদ্ধবিধ্বস্ত গাজার আশ্রয়কেন্দ্রগুলোতেও দেখা গেছে ফিলিস্তিনি শিশুদের বাঁধভাঙা উচ্ছ্বাস।
২০ ঘণ্টা আগে
স্প্যানিশ ফরওয়ার্ড নিকো উইলিয়ামস বিশ্বকাপ জয়ের গৌরবময় অর্জনকে ব্রাজিলের নেইমারকে উৎসর্গ করেছেন। বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসের মধ্যেও ফুটবলে নিজের প্রেরণা ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা নেইমারকে ভুললেন না স্পেনের উইঙ্গার।
১ দিন আগে
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অতিরিক্ত সময়ের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনাকে ১–০ গোলে হারিয়ে সোনালি ট্রফি উঁচিয়ে ধরেছে ফুয়েন্তের শিষ্যরা। ফাইনালের এই মহামঞ্চে গোলপোস্ট থেকে আক্রমণ ভাগ, সব অংশের খেলোয়ারদেরই ছিল দাপট।
২০ জুলাই ২০২৬
টানটান উত্তেজনা, লাল কার্ডের নাটকীয়তা আর অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের চোখ ধাঁধানো গোলে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার সিংহাসন কেড়ে নিয়েছে স্পেন। এমন থ্রিলিং ম্যাচে আর্জেন্টিনার এমন অসহায় আত্মসমর্পণের কারণ কী? স্পেনই বা কী কৌশলে এভাবে বোতলবন্দি করে রাখল মেসি অ্যান্ড কোং কে? উত্তরটা অতটাও জটিল নয়।
২০ জুলাই ২০২৬