স্ট্রিম প্রতিবেদক

২০২৬ বিশ্বকাপের ২৬ সদস্যের দল ঘোষণা করেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। অবসর ভেঙে দলে ফিরেছেন অভিজ্ঞ গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার।
২০২৪ সালের ইউরো কাপের পর আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নিলেও দলের প্রয়োজনে অবসর ভেঙে আবারো গ্লাভস হাতে ফিরছেন তিনি। অভিজ্ঞ নয়্যারের পাশাপাশি বায়ার্ন মিউনিখের ১৮ বছর বয়সী লেনার্ট কার্ল প্রথমবারের মতো ডাক পেয়েছেন।
বৃহস্পতিবার (২১ মে) জার্মানির কোচ ইউলিয়ান নাগেলসম্যান এই দল ঘোষণা করেন।
দলের গোলপোস্ট সামলানোর দায়িত্বে নয়্যারের সঙ্গে থাকছেন অলিভার বাউমান এবং আলেকজান্ডার নুবেল। রক্ষণভাগ সাজানো হয়েছে রিয়াল মাদ্রিদের আন্তোনিও রুডিগার, বায়ার্নের জোনাথান তাহ, নিকো শ্লটারবেক, ভালদেমার আন্তন, ডাভিড রাউম, মালিক থিয়াও এবং নাথানিয়েল ব্রাউনের মতো তারকাদের নিয়ে।
জার্মানির মাঝমাঠের দায়িত্ব সামলাবেন লিভারপুলের ফ্লোরিয়ান ভির্টজ এবং বায়ার্নের জামাল মুসিয়ালা। সঙ্গে থাকছেন ইয়োজুয়া কিমিখ, লেয়ন গোরেটজকা, আঞ্জেলো স্টিলার, লেনার্ট কার্ল, নাদিম আমিরি, আলেকজান্ডার পাভলোভিচ, ফেলিক্স নমেচা এবং পাসকাল গ্রস।
আক্রমণভাগে জার্মানির প্রধান ভরসা হিসেবে থাকছেন আর্সেনালের কাই হাভার্টজ। তার সঙ্গে গোল করার দায়িত্বে থাকবেন ডেনিজ উন্দাভ, লেরয় সানে, জেমি লেভেলিং, নিক ভলতেমাদে এবং মাক্সিমিলিয়ান বায়ার।
অভিজ্ঞ-তরুণের মিশ্রণের এই স্কোয়াড নিয়ে কোচ নাগেলসম্যান বলেন, এই দল পঞ্চমবারের মতো বিশ্বকাপ শিরোপা জয়ের সামর্থ্য রাখে।
গোলরক্ষক: ম্যানুয়েল নয়্যার, অলিভার বাউমান, আলেকজান্ডার নুবেল।
রক্ষণ: আন্তোনিও রুডিগার, জোনাথান তাহ, নিকো শ্লটারবেক, ভালদেমার আন্তন, ডাভিড রাউম, মালিক থিয়াও, নাথানিয়েল ব্রাউন।
মাঝমাঠ: ফ্লোরিয়ান ভির্টজ, জামাল মুসিয়ালা, লেয়ন গোরেটজকা, আঞ্জেলো স্টিলার, লেনার্ট কার্ল, নাদিম আমিরি, ইয়োজুয়া কিমিখ, আলেকজান্ডার পাভলোভিচ, ফেলিক্স নমেচা, পাসকাল গ্রস।
আক্রমণ: কাই হাভার্টজ, ডেনিজ উন্দাভ, লেরয় সানে, জেমি লেভেলিং, নিক ভলতেমাদে, মাক্সিমিলিয়ান বায়ার।

মাঠের বাইরে একের পর এক সমালোচনা। সাম্প্রতিক কাণ্ডে প্রশ্ন উঠেছে তাঁর পেশাদারিত্ব নিয়ে। তবে মাঠে নেমে দুই গোল করে সমালোচকদের জবাব দিলেন তিনি।
২ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন নাহিদ রানা। প্রথম টেস্টে অনিশ্চিত লিটন দাস ফিরতে পারেন শেষ টেস্টে। শনিবার (২৫ জুলাই) সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য দিয়েছে বিসিবি।
১৯ ঘণ্টা আগে
দুই দশকের বেশি সময় ধরে ফুটবল মাঠে পর্তুগালের ভরসার নাম ক্রিশ্চিয়ানো রোনালদো। বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারে খেলেছেন ছয়টি বিশ্বকাপ। উয়েফার লিগের ম্যাচের মধ্য দিয়ে শেষ হতে যাচ্ছে তাঁর ক্যারিয়ার।
২৫ জুলাই ২০২৬
বিশ্বকাপ ফাইনাল শেষে কোটি ফুটবলপ্রেমীর হৃদয়ে একটি প্রশ্ন জেগেছিল, তবে কি মহাকাব্যের শেষ পাতাটি পড়া হয়ে গেল? স্পেনের বিপক্ষে ১-০ গোলের হৃদয়ভাঙা হারের পর সবাই যখন ধরে নিয়েছিলেন, নীল-সাদা জার্সিতে বোধহয় শেষবারের মতো লিওনেল মেসি মাঠে নেমেছেন, ঠিক তখনই স্বস্তির খবর পেলেন তাঁর ভক্তরা।
২৪ জুলাই ২০২৬