স্ট্রিম প্রতিবেদক

দেশের তৃণমূল ফুটবলের উন্নয়নে দীর্ঘমেয়াদী পরিকল্পনার বড় ধরনের স্বীকৃতি পেল বাংলাদেশ। তৃণমূল পর্যায়ে ফুটবলার তৈরি এবং ফুটবলের প্রসারে ধারাবাহিক কাজের সফলতাস্বরূপ এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) থেকে ‘গ্রাসরুটস চার্টার সিলভার লেভেল’ সদস্যপদ অর্জন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
আজ শনিবার (১১ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বাফুফে এই ঐতিহাসিক অর্জনের বিষয়টি নিশ্চিত করে। এর আগে গত বৃহস্পতিবার (৯ এপ্রিল) এএফসি একটি চিঠির মাধ্যমে বাফুফেকে এই সম্মানজনক স্তরে উন্নীত করার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানায়।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন জানিয়েছে, ২০২১ সালে বাংলাদেশ প্রথমবার এই চার্টারের ‘ব্রোঞ্জ লেভেল’ সদস্যপদের জন্য আবেদন করেছিল। তখন ৩১টি শর্ত পূরণ করে ব্রোঞ্জ স্তরের স্বীকৃতি অর্জন করেছিল বাফুফে। তবে বর্তমান কমিটির অধীনে তৃণমূল কার্যক্রমের ব্যাপক সম্প্রসারণ ঘটলে বাফুফে ‘সিলভার লেভেল’-এর জন্য আবেদন জানায়। সিলভার লেভেলের এই মর্যাদা পেতে বাফুফেকে মোট ৫৮টি কঠিন শর্ত বা মানদণ্ড পূরণ করতে হয়েছে।
সংস্থাটি বলছে, এই অর্জন প্রমাণ করে যে, জেলা ও উপজেলা পর্যায়ে ফুটবলারদের অংশগ্রহণ বৃদ্ধি এবং প্রতিভা অন্বেষণে বাফুফের কার্যক্রম আগের চেয়ে অনেক বেশি বিস্তৃত ও পেশাদার হয়েছে।
এই প্রাপ্তি সম্পর্কে বাফুফে বিজ্ঞপ্তির মাধ্যমে আশা প্রকাশ করে জানিয়েছে, এই বৈশ্বিক স্বীকৃতির ফলে দেশের তৃণমূল পর্যায়ে ফুটবলের বিস্তার আরও ত্বরান্বিত হবে। বিশেষ করে নতুন প্রতিভা তৈরি এবং কিশোর-তরুণদের ফুটবলে আগ্রহী করে তোলার উদ্যোগে এটি বাড়তি অনুপ্রেরণা জোগাবে। এএফসি শিগগিরই বাফুফেকে এই সদস্যপদের আনুষ্ঠানিক সার্টিফিকেট প্রদান করবে।
এএফসি গ্রাসরুটস চার্টার রেগুলেশনস ২০২৪-এর অনুচ্ছেদ ৬ (রিনিউয়াল) অনুযায়ী, এই সদস্যপদ আপাতত তিন বছরের জন্য প্রদান করা হয়েছে। ২০২৯ সালে এএফসি পুনরায় বাফুফের কার্যক্রম পর্যালোচনা ও পুনর্মূল্যায়ন করবে।
এই অর্জনকে রাঙিয়ে তুলতে এবং ‘বিশ্ব পথশিশু দিবস’ উপলক্ষে আগামীকাল ১২ এপ্রিল ঢাকা, যশোর ও সিলেটে আয়োজিত হচ্ছে ‘ বাফুফে ফিউচার স্টারস ফেস্টিভ্যাল ২০২৬’
ঢাকার বাফুফে টার্ফ, যশোরের শামস-উল-হুদা একাডেমি এবং সিলেট জেলা স্টেডিয়ামে পথশিশুদের নিয়ে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে।

বিশ্বকাপ শেষ হতেই ফিরছে ইউরোপীয় ক্লাব ফুটবল। এরই মধ্যে জমে উঠেছে দলবদলের বাজার। রদ্রি, ভিনিসিউসসহ বড় তারকাদের ভবিষ্যৎ নিয়ে চলছে জোর আলোচনা। নতুন মৌসুম সামনে রেখে দল গোছাতে ব্যস্ত শীর্ষ ক্লাবগুলো। আগামী আগস্টের মাঝামাঝি থেকে শুরু হবে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের নতুন মৌসুম।
৫ ঘণ্টা আগে
বিশ্বকাপের সোনালি ট্রফিটা হাতছোঁয়া দূরত্বে ছিল। কিন্তু শেষ পর্যন্ত তা অধরাই থেকে গেছে। বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের এক সপ্তাহ পর সমর্থকদের উদ্দেশে আবেগঘন এক খোলা চিঠি লিখেছেন দলটির বিশ্বকাপ ও কোপা আমেরিকাজয়ী কোচ লিওনেল স্কালোনি।
৬ ঘণ্টা আগে
আগস্টে শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের জন্য নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। উইকেটরক্ষক ব্যাটার লিটন দাসের ইনজুরির কারণে প্রায় এক বছর পর দলে ফিরেছেন জাকের আলী অনিক।
২১ ঘণ্টা আগে
২০২৬ বিশ্বকাপ ও গোল্ডেন বলজয়ী স্প্যানিশ তারকা রদ্রি এর্নান্দেসকে দলে ভেড়াতে ইউরোপের জায়ান্ট ক্লাবগুলোর মধ্যে দলবদল বাজারে নতুন লড়াই শুরু হয়েছে। স্প্যানিশ মিডিয়া ও আরএমসি স্পোর্টের সাংবাদিক ফাব্রিস হকিন্সের দাবি, সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদের সঙ্গে রদ্রির গোপন ও মৌখিক সমঝোতা প্রায় চূড়ান্ত।
১ দিন আগে