স্ট্রিম প্রতিবেদক

বাংলাদেশ ফুটবল দল বৃহস্পতিবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় ভিয়েতনামের বিপক্ষে মুখোমুখি হয়। ম্যাচের শুরুর থেকেই ভিয়েতনামের শক্তিশালী আক্রমণভাগের সামনে রীতিমতো অসহায় হয়ে পড়ে বাংলাদেশের রক্ষণভাগ।
র্যাংকিংয়ে ৭৮ ধাপ এগিয়ে থাকা দলের বিপক্ষে রক্ষণভাগের খেলোয়াড়রা প্রতিপক্ষকে সঠিকভাবে মার্কিং করতে ব্যর্থ হওয়ায় ম্যাচের অষ্টম মিনিটেই প্রথম বিপর্যয় নেমে আসে। কর্নার থেকে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে ভিয়েতনামের টুয়ান হাই গোল করলে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়ে বাংলাদেশ।
ম্যাচ শুরুর প্রথম ১৫ মিনিটে ভিয়েতনামের একেরপর এক আক্রমণে দিশেহারা হতে শুরু হয় বাংলাদেশের রক্ষণভাগ। গোলরক্ষক শ্রাবণ দুটি অসাধারণ সেভ করে ব্যবধান ধরে রাখার আপ্রাণ চেষ্টা করলেও ভিয়েতনামের আক্রমণভাগের তীব্র চাপ সামাল দেওয়া সম্ভব হয়নি।
এরই ধারাবাহিকতায় ম্যাচের ১৮ মিনিট মাথায় ভিয়েতনামের ৭ নম্বর জার্সিধারী ফুটবলার জুয়ান মান দুর্দান্ত এক গোল করে ব্যবধান ২-০ তে নিয়ে যান। ফলে বাংলাদেশ দল ম্যাচে আবারও পিছিয়ে যায় ।
প্রথম অর্ধের শেষ দিকে বাংলাদেশের রক্ষণভাগের দুর্বলতা প্রকট হয়ে ধরা দেয়। ৩৮তম মিনিটে রক্ষণভাগের পজিশনিং ব্যর্থতার সুযোগ নিয়ে ভিয়েতনামের হাই লং আরও একটি গোল করেন। ফলে ৩-০ গোলে পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করতে হয় বাংলাদেশকে।
ম্যাচের দ্বিতীয় অর্ধে ব্যবধান কমাতে আক্রমণভাগে মোরসালিনকে মাঠে নামানো হয়। তবে তিনি মাঠে নামলেও ভিয়েতনামের শক্তিশালী রক্ষণ ভেদ করে বিশেষ কোনো সুবিধা করে উঠতে পারেনি বাংলাদেশ দল।
ম্যাচের শেষদিকে ভাগ্য ভিয়েতনামের সহায় ছিল না। তাদের দুটি জোরালো শট গোলপোস্টে লেগে ফিরে আসে। দ্বিতীয়ার্ধে দুই দলের কেউই জালের দেখা না পাওয়ায় শেষ পর্যন্ত ৩-০ ব্যবধানের হার নিয়েই মাঠ ছাড়তে হয় লাল-সবুজদের।

বিশ্বকাপ শেষ হতেই ফিরছে ইউরোপীয় ক্লাব ফুটবল। এরই মধ্যে জমে উঠেছে দলবদলের বাজার। রদ্রি, ভিনিসিউসসহ বড় তারকাদের ভবিষ্যৎ নিয়ে চলছে জোর আলোচনা। নতুন মৌসুম সামনে রেখে দল গোছাতে ব্যস্ত শীর্ষ ক্লাবগুলো। আগামী আগস্টের মাঝামাঝি থেকে শুরু হবে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের নতুন মৌসুম।
৫ ঘণ্টা আগে
বিশ্বকাপের সোনালি ট্রফিটা হাতছোঁয়া দূরত্বে ছিল। কিন্তু শেষ পর্যন্ত তা অধরাই থেকে গেছে। বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের এক সপ্তাহ পর সমর্থকদের উদ্দেশে আবেগঘন এক খোলা চিঠি লিখেছেন দলটির বিশ্বকাপ ও কোপা আমেরিকাজয়ী কোচ লিওনেল স্কালোনি।
৬ ঘণ্টা আগে
আগস্টে শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের জন্য নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। উইকেটরক্ষক ব্যাটার লিটন দাসের ইনজুরির কারণে প্রায় এক বছর পর দলে ফিরেছেন জাকের আলী অনিক।
২১ ঘণ্টা আগে
২০২৬ বিশ্বকাপ ও গোল্ডেন বলজয়ী স্প্যানিশ তারকা রদ্রি এর্নান্দেসকে দলে ভেড়াতে ইউরোপের জায়ান্ট ক্লাবগুলোর মধ্যে দলবদল বাজারে নতুন লড়াই শুরু হয়েছে। স্প্যানিশ মিডিয়া ও আরএমসি স্পোর্টের সাংবাদিক ফাব্রিস হকিন্সের দাবি, সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদের সঙ্গে রদ্রির গোপন ও মৌখিক সমঝোতা প্রায় চূড়ান্ত।
১ দিন আগে