স্ট্রিম প্রতিবেদক

স্কুলপর্যায়ে জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট শুরু হচ্ছে আগামীকাল শুক্রবার। এবারের আসরে অংশ নিচ্ছে দেশের ৬৪ জেলার ৩৪৭টি স্কুল। ১১তম এই আসরে মাঠ কাঁপাবে ৮ হাজার ৭০০ খুদে ক্রিকেটার। তাদের মধ্য থেকেই উঠে আসবে আগামীর তামিম-সাকিবরা।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করে বিসিবির নতুন অ্যাডহক কমিটি। এবারের টুর্নামেন্টেও টাইটেল স্পন্সর দীর্ঘদিনের সঙ্গী প্রাইম ব্যাংক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মিডল অর্ডার ব্যাটসম্যান তৌহিদ হৃদয়। বগুড়া পুলিশ লাইন্স স্কুলের হয়ে চ্যাম্পিয়ন হওয়ার অভিজ্ঞতা স্মরণ করে তৌহিদ হৃদয় বলেন, ‘বৃষ্টির মৌসুমে খেলা না রেখে সূচি এমনভাবে করা উচিত যাতে টস নয়, বরং মাঠের লড়াইয়ে ফলাফল নির্ধারণ হয়।’
স্কুল ক্রিকেট থেকে আগের মতো তারকা আসছে কিনা জানতে চাইলে জাতীয় দলের অধিনায়ক শান্ত বলেন, ‘হচ্ছে না এমন না। আমি বলব, মুস্তাফিজ এখনকার সময়ে ওয়ান অফ দ্য বেস্ট বোলার। তা ছাড়া মুমিনুল ও তাইজুলের মতো খেলোয়াড়রা এখনো সার্ভিস দিচ্ছেন। তবে জাতীয় দলের খেলোয়াড়দের ভালো খেলে নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করার দায়িত্ব অনেক বেশি।’
এ সময় তিনি সেরা খেলোয়াড়দের দেশের বাইরে পাঠানোর সুযোগ তৈরি করতে বিসিবি ও স্পন্সরদের প্রতি অনুরোধ জানান।
এদিকে, এবারের আসরে মেধাবী ক্রিকেটারদের স্কলারশিপে অর্থের পরিমাণ বাড়ানো হয়েছে। প্রাইম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক নাজিম এ চৌধুরী জানান, ঢাকা মহানগর, রাজশাহী, যশোর, চট্টগ্রাম, সিলেট, বগুড়া, লালমনিরহাট, পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুর অঞ্চল থেকে নির্বাচিত ২৩ খুদে ক্রিকেটারকে ‘প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেট স্কলারশিপ ২০২৫’ দেওয়া হবে। এবার স্কলারশিপের পরিমাণ বাড়িয়ে বছরে ১ লাখ ২০ হাজার টাকা করা হয়েছে, যা সরাসরি শিক্ষার্থীর ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে। পাশাপাশি সারা বছর গ্রুমিং ও ক্রিকেট সরঞ্জামও দেওয়া হবে।
গেম ডেভেলপমেন্ট হেড ও জাতীয় দলের সাবেক অধিনায়ক কাজী হাবিবুল বাশার জানান, এবারের আসরের ফাইনাল ম্যাচ মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আয়োজনের পরিকল্পনা রয়েছে বিসিবির। আর টুর্নামেন্টের সেরা পারফর্মারদের বিসিবির বয়সভিত্তিক (অনূর্ধ্ব-১৪ থেকে অনূর্ধ্ব-১৯) প্রক্রিয়ায় নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন নাহিদ রানা। প্রথম টেস্টে অনিশ্চিত লিটন দাস ফিরতে পারেন শেষ টেস্টে। শনিবার (২৫ জুলাই) সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য দিয়েছে বিসিবি।
১৫ ঘণ্টা আগে
দুই দশকের বেশি সময় ধরে ফুটবল মাঠে পর্তুগালের ভরসার নাম ক্রিশ্চিয়ানো রোনালদো। বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারে খেলেছেন ছয়টি বিশ্বকাপ। উয়েফার লিগের ম্যাচের মধ্য দিয়ে শেষ হতে যাচ্ছে তাঁর ক্যারিয়ার।
২৫ জুলাই ২০২৬
বিশ্বকাপ ফাইনাল শেষে কোটি ফুটবলপ্রেমীর হৃদয়ে একটি প্রশ্ন জেগেছিল, তবে কি মহাকাব্যের শেষ পাতাটি পড়া হয়ে গেল? স্পেনের বিপক্ষে ১-০ গোলের হৃদয়ভাঙা হারের পর সবাই যখন ধরে নিয়েছিলেন, নীল-সাদা জার্সিতে বোধহয় শেষবারের মতো লিওনেল মেসি মাঠে নেমেছেন, ঠিক তখনই স্বস্তির খবর পেলেন তাঁর ভক্তরা।
২৪ জুলাই ২০২৬
যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগানের লাল কার্ড ও ম্যাচ নিষেধাজ্ঞা স্থগিতের ঘটনায় বিশ্ব ফুটবলে বিতর্ক থামছে না। এ ঘটনায় ফুটবলের নিয়ম ভঙ্গের অভিযোগ তুলে আন্তর্জাতিক ফুটবল সংস্থার (ফিফা) বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগের সিদ্ধান্ত নিয়েছে নরওয়েজিয়ান ফুটবল ফেডারেশন (এনএফএফ)।
২৩ জুলাই ২০২৬