স্ট্রিম প্রতিবেদক

নাহিদ রানার বিধ্বংসী বোলিংয়ে প্রথমবার দেশের মাটিতে টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারিয়েছে বাংলাদেশ। শেষ সেশনে তাসকিন ও তাইজুলের নৈপুণ্যের সঙ্গে নাহিদের পাঁচ উইকেটে এই জয় তুলে নেয় শান্তর দল।
ম্যাচের দ্বিতীয় সেশনে ৩ উইকেট হারিয়ে ১১৬ রান তুলে চা-বিরতিতে গিয়েছিল পাকিস্তান। তৃতীয় সেশনে জয়ের জন্য তাঁদের দরকার ছিল ১৫২ রান, আর বাংলাদেশের লক্ষ্য ছিল ৭ উইকেট। শেষ সেশনের শুরুতেই সেট ব্যাটার ফাজালকে ৬৬ রানে প্যাভিলিয়নে ফেরান তাইজুল ইসলাম। এর পরের ওভারেই তাসকিনের বলে স্লিপে ক্যাচ দিয়ে ফিরে যান সালমান (২৬)। সেশনের প্রথম দুই ওভারেই দুই উইকেট নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ হাতে নেয় টাইগাররা।
পরাজয় ঠেকাতে সৌদ শাকিল ও রিজওয়ান রক্ষণাত্মক ভঙ্গিতে খেলা শুরু করেন। পাকিস্তানের স্কোর যখন ৫ উইকেটে ১৫০, আক্রমণে আসেন নাহিদ রানা। তাঁর নিখুঁত লাইন-লেংথের বলে পরাস্ত হয়ে ১৫ রানে সাজঘরে ফেরেন সৌদ শাকিল। এরপর গতির ঝড়ে রিজওয়ানকে (১৫) বোল্ড করেন নাহিদ।
পরের ওভারে তাইজুল ইসলামের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন হাসান আলী। জয়ের জন্য শেষ উইকেটের অপেক্ষায় থাকা অবস্থায় নোমান আলীকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন নাহিদ রানা। আম্পায়ার শুরুতে আউট না দিলেও রিভিউ নিয়ে সফল হয় বাংলাদেশ। এর মাধ্যমেই নাহিদ রানা তাঁর টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় ‘ফাইফার’ বা পাঁচ উইকেট পূর্ণ করেন। শেষ উইকেটের পতনের সঙ্গে সঙ্গে ১০৪ রানের ঐতিহাসিক জয় নিশ্চিত করে বাংলাদেশ। প্রথম ইনিংসে সেঞ্চুরি ও দ্বিতীয় ইনিংসে ৮৭ রান করে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন টাইগার দলপতি নাজমুল হোসেন শান্ত।
বাংলাদেশ ১ম ইনিংস: ৪১৩
পাকিস্তান ১ম ইনিংস: ৩৮৬
বাংলাদেশ ২য় ইনিংস: ২৪০/৯ ডিক্লে.
পাকিস্তান ২য় ইনিংস: পাকিস্তান (২য় ইনিংস): ফাজাল ৬৬, সালমান ২৬; নাহিদ ৫/৪০, তাইজুল ২/২২।
ফল: বাংলাদেশ ১০৪ রানে জয়ী।

আগস্টে শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের জন্য নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। উইকেটরক্ষক ব্যাটার লিটন দাসের ইনজুরির কারণে প্রায় এক বছর পর দলে ফিরেছেন জাকের আলী অনিক।
২ ঘণ্টা আগে
২০২৬ বিশ্বকাপ ও গোল্ডেন বলজয়ী স্প্যানিশ তারকা রদ্রি এর্নান্দেসকে দলে ভেড়াতে ইউরোপের জায়ান্ট ক্লাবগুলোর মধ্যে দলবদল বাজারে নতুন লড়াই শুরু হয়েছে। স্প্যানিশ মিডিয়া ও আরএমসি স্পোর্টের সাংবাদিক ফাব্রিস হকিন্সের দাবি, সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদের সঙ্গে রদ্রির গোপন ও মৌখিক সমঝোতা প্রায় চূড়ান্ত।
৩ ঘণ্টা আগে
মাঠের বাইরে একের পর এক সমালোচনা। সাম্প্রতিক কাণ্ডে প্রশ্ন উঠেছে তাঁর পেশাদারিত্ব নিয়ে। তবে মাঠে নেমে দুই গোল করে সমালোচকদের জবাব দিলেন তিনি।
৭ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন নাহিদ রানা। প্রথম টেস্টে অনিশ্চিত লিটন দাস ফিরতে পারেন শেষ টেস্টে। শনিবার (২৫ জুলাই) সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য দিয়েছে বিসিবি।
২৫ জুলাই ২০২৬