স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপের ২৬ সদস্যের দল ঘোষণা করেছে তিনবারের রানার্সআপ নেদারল্যান্ডস। দলে অভিজ্ঞতার সঙ্গে প্রতিভাবান তরুণদের সমন্বয় লক্ষ করা গেছে।
রক্ষণভাগে লিভারপুলের অভিজ্ঞ তারকা ও অধিনায়ক ভার্জিল ভ্যান ডাইকের সঙ্গে দেওয়াল তুলবেন ম্যানচেস্টার সিটির নাথান একে এবং টটেনহ্যামের মিকি ফ্যান ডি ফেন। ইন্টার মিলানের ডেনজেল ডামফ্রিস উইং-ব্যাকে গতির ঝড় তুলবেন। এছাড়া চোট কাটিয়ে দলে ফিরেছেন আর্সেনালের জুরিয়েন টিম্বার।
দলের গোলপোস্ট সামলানোর দায়িত্বে থাকবেন বার্ট ভারব্রুগেন, মার্ক ফ্লেকেন ও রবিন রুফস।
ডাচদের মাঝমাঠে বড় ভরসা বার্সেলোনার তারকা ফ্রেঙ্কি ডি ইয়ং। মাঝমাঠ নিয়ন্ত্রণে তার সঙ্গে জুটি বাঁধবেন লিভারপুলের রায়ান গ্রাভেনবার্চ এবং জুভেন্টাসের তিউন কুপমেইনার্স। এছাড়া ম্যানচেস্টার সিটির তিয়ানি রেইন্ডার্স এবং আটালান্টার মার্টেন ডি রুন ডাচদের মাঝমাঠে শক্তি জোগাবেন।
আক্রমণে বরাবরের মতোই ডাচদের ভরসা মেমফিস ডিপাই এবং লিভারপুলের কোডি গাকপো।
২০২৬ বিশ্বকাপে নেদারল্যান্ডস লড়বে গ্রুপ ‘বি’-তে। ১৫ জুন জাপানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু। এরপর ২০ জুন সুইডেন এবং ২৬ জুন তিউনিসিয়ার মুখোমুখি হবে ডাচরা।
ফুটবল বোদ্ধারা বলছেন, অভিজ্ঞ ভ্যান ডাইকের নেতৃত্ব এবং মাঝমাঠে ডি ইয়ংয়ের সৃজনশীলতা ডাচদের দীর্ঘদিনের আক্ষেপ ঘুচিয়ে প্রথম বিশ্ব শিরোপা এনে দিতে ভূমিকা রাখবে।
গোলরক্ষক: বার্ট ভারব্রুগেন, মার্ক ফ্লেকেন, রবিন রুফস।
রক্ষণ: ভার্জিল ভ্যান ডাইক, নাথান একে, ডেনজেল ডামফ্রিস, মিকি ফ্যান ডি ফেন, জুরিয়েন টিম্বার, ইয়ান পল ভ্যান হেকে, জোরেল হাটো।
মাঝমাঠ: ফ্রেঙ্কি ডি ইয়ং, রায়ান গ্রাভেনবার্চ, তিউন কুপমেইনার্স, তিয়ানি রেইন্ডার্স, মার্টেন ডি রুন, কুইন্টেন টিম্বার, গুস টিল, ম্যাটস উইফার।
আক্রমণ: মেমফিস ডিপাই, কোডি গাকপো, ব্রায়ান ব্রবি, ডনিয়েল মালেন, জাস্টিন ক্লুইভার্ট, নোয়া ল্যাং, ক্রাইসেনসিও সামারভিল, ওয়াউট ভেগহোর্স্ট।

মাঠের বাইরে একের পর এক সমালোচনা। সাম্প্রতিক কাণ্ডে প্রশ্ন উঠেছে তাঁর পেশাদারিত্ব নিয়ে। তবে মাঠে নেমে দুই গোল করে সমালোচকদের জবাব দিলেন তিনি।
২ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন নাহিদ রানা। প্রথম টেস্টে অনিশ্চিত লিটন দাস ফিরতে পারেন শেষ টেস্টে। শনিবার (২৫ জুলাই) সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য দিয়েছে বিসিবি।
১৯ ঘণ্টা আগে
দুই দশকের বেশি সময় ধরে ফুটবল মাঠে পর্তুগালের ভরসার নাম ক্রিশ্চিয়ানো রোনালদো। বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারে খেলেছেন ছয়টি বিশ্বকাপ। উয়েফার লিগের ম্যাচের মধ্য দিয়ে শেষ হতে যাচ্ছে তাঁর ক্যারিয়ার।
২৫ জুলাই ২০২৬
বিশ্বকাপ ফাইনাল শেষে কোটি ফুটবলপ্রেমীর হৃদয়ে একটি প্রশ্ন জেগেছিল, তবে কি মহাকাব্যের শেষ পাতাটি পড়া হয়ে গেল? স্পেনের বিপক্ষে ১-০ গোলের হৃদয়ভাঙা হারের পর সবাই যখন ধরে নিয়েছিলেন, নীল-সাদা জার্সিতে বোধহয় শেষবারের মতো লিওনেল মেসি মাঠে নেমেছেন, ঠিক তখনই স্বস্তির খবর পেলেন তাঁর ভক্তরা।
২৪ জুলাই ২০২৬