স্পোর্টস ডেস্ক

লাতিন ফুটবলের অন্যতম নাম উরুগুয়ে তাদের ১৫তম বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছে। ১৯৩০ ও ১৯৫০ সালের বিশ্বচ্যাম্পিয়নরা এবারের আসরে হারিয়ে যাওয়া সোনালি অতীতের পুনরাবৃত্তি ঘটাতে চায়।
উরুগুয়ের আক্রমণভাগের দুই জনপ্রিয় তারকা লুইস সুয়ারেজ এবং এদিনসন কাভানির অবসরের পর এবারের আসর দেশটির নতুন প্রজন্মের বড় পরীক্ষা। ফিফা র্যাঙ্কিংয়ে ১৭তম এই দল ফুটবল বিশ্বে ‘লা সেলেস্তে’ নামে পরিচিত। বিশ্বকাপে ৫৯ ম্যাচে ২৫ জয়ের বিপরীতে ২১ পরাজয় রয়েছে তাদের ঝুলিতে।
এবারের আসরে উরুগুয়ের ডাগআউট সামলাবেন বিশ্ব ফুটবলের প্রভাবশালী আর্জেন্টাইন ট্যাকটিশিয়ান মার্সেলো বিয়েলসা। ২০২৩ সালে দলের দায়িত্ব নেন তিনি। ওই সময়টা বেশ খারাপই যাচ্ছিল উরুগুয়ের। বিয়েলসার অধীনে হাই-প্রেসিং এবং কাউন্টার-অ্যাটাকিং ফুটবল খেলে আবারও ঘুরে দাঁড়িয়েছে তারা।
ল্যাটিন অঞ্চলের বাছাইপর্বে ১৮ ম্যাচে সাত জয়, সাত ড্র ও চার পরাজয়ে ২৮ পয়েন্ট নিয়ে চতুর্থ হয় উরুগুয়। ডিফেন্সে রোনালদ আরাউহোর বিশ্বস্ততা, মাঝমাঠে ফেদেরিকো ভালভার্দের নিখুঁত নিয়ন্ত্রণ এবং আক্রমণভাগে দারউইন নুনিয়েজের গোলস্কোরিং ফর্ম আলোচনার বাইরে থাকা দলটিকে আবার ভক্তদের হিসাবনিকাশে এনেছে।

উরুগুয়ে এবার বিশ্বকাপে লড়বে গ্রুপ ‘এইচ’-এ। ১৬ জুন সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু। এরপর ২২ জুন কেপ ভার্দে এবং ২৭ জুন স্পেনের মুখোমুখি হবে লা সেলেস্তেরা।
বিশ্বকাপে উরুগুয়ের প্রধান ‘প্লেয়ার টু ওয়াচ’ মিডফিল্ডার ও দলের অধিনায়ক ফেদেরিকো ভালভার্দে। লা-লিগায় রিয়াল মাদ্রিদের মাঝমাঠের মধ্যমণি এই ফুটবলার জাতীয় দলের হয়ে করেছেন ৯ গোল। রিয়ালের হয়ে দুটি চ্যাম্পিয়নস লিগ ও তিনটি লা-লিগা জেতার অভিজ্ঞতা রয়েছে তার। এবারের ২৫-২৬ মৌসুমে লা-লিগায় ৫ গোল ও ৮ অ্যাসিস্টে দুর্দান্ত ফর্মে রয়েছেন।
বাছাই পর্বে ৫ গোল করে আক্রমণভাগে মূল ভরসা দারউইন নুনিয়েজ। সৌদি প্রো লিগে চলতি মৌসুমে ১৬ ম্যাচে ৬ গোল রয়েছে তার ঝুলিতে। এছাড়া রক্ষণে বার্সেলোনার তারকা রোনালদ আরাউহো দলের প্রাচীরের কাজ করবেন।
ফুটবল বোদ্ধারা বলছেন, গ্রুপ এইচে স্পেন এবং উরুগুয়েই ফেভারিট। সৌদি আরব ও কেপ ভার্দের বিপক্ষে ৬ পয়েন্ট নিতে পারলে স্পেনের বিরুদ্ধে মাঠে নামার আগেই নকআউট নিশ্চিত হয়ে যেতে পারে। তবে নকআউটে গিয়েই থামবে না উরুগুয়ে। সোনালি অতীতের স্মৃতির কতটুকু এবার আবার ফেরত আসে তাই এখন দেখার অপেক্ষা।

মাঠের বাইরে একের পর এক সমালোচনা। সাম্প্রতিক কাণ্ডে প্রশ্ন উঠেছে তাঁর পেশাদারিত্ব নিয়ে। তবে মাঠে নেমে দুই গোল করে সমালোচকদের জবাব দিলেন তিনি।
৩ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন নাহিদ রানা। প্রথম টেস্টে অনিশ্চিত লিটন দাস ফিরতে পারেন শেষ টেস্টে। শনিবার (২৫ জুলাই) সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য দিয়েছে বিসিবি।
২০ ঘণ্টা আগে
দুই দশকের বেশি সময় ধরে ফুটবল মাঠে পর্তুগালের ভরসার নাম ক্রিশ্চিয়ানো রোনালদো। বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারে খেলেছেন ছয়টি বিশ্বকাপ। উয়েফার লিগের ম্যাচের মধ্য দিয়ে শেষ হতে যাচ্ছে তাঁর ক্যারিয়ার।
২৫ জুলাই ২০২৬
বিশ্বকাপ ফাইনাল শেষে কোটি ফুটবলপ্রেমীর হৃদয়ে একটি প্রশ্ন জেগেছিল, তবে কি মহাকাব্যের শেষ পাতাটি পড়া হয়ে গেল? স্পেনের বিপক্ষে ১-০ গোলের হৃদয়ভাঙা হারের পর সবাই যখন ধরে নিয়েছিলেন, নীল-সাদা জার্সিতে বোধহয় শেষবারের মতো লিওনেল মেসি মাঠে নেমেছেন, ঠিক তখনই স্বস্তির খবর পেলেন তাঁর ভক্তরা।
২৪ জুলাই ২০২৬